মাটি কাটার সময় ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত

যশোরের শার্শা উপজেলায় মাটি কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৫নং পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বালুন্ডা গ্রামের বাসিন্দা গনি ঢালীর বাড়িতে কোদাল দিয়ে মাটি উত্তোলনের কাজ করছিলেন দুই শ্রমিক। এ সময় মাটির নিচে চাপা পড়ে থাকা একটি ককটেলের ওপর কোদালের আঘাত লাগলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই স্থানে কর্মরত দুই ব্যক্তি মারাত্মকভাবে রক্তাক্ত জখম হন। আহত ব্যক্তিরা হলেন জাকির সরদার (৪৫), বালুন্ডা উত্তরপাড়া গ্রামের বারিক সরদারের ছেলে ও অপরজন আব্দুল কাদের (৪০) একই এলাকার মৃত নুজ্জাক সরদারের ছেলে।  জানা গেছে, বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, খবর প

মাটি কাটার সময় ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত

যশোরের শার্শা উপজেলায় মাটি কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৫নং পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালুন্ডা গ্রামের বাসিন্দা গনি ঢালীর বাড়িতে কোদাল দিয়ে মাটি উত্তোলনের কাজ করছিলেন দুই শ্রমিক। এ সময় মাটির নিচে চাপা পড়ে থাকা একটি ককটেলের ওপর কোদালের আঘাত লাগলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই স্থানে কর্মরত দুই ব্যক্তি মারাত্মকভাবে রক্তাক্ত জখম হন।

আহত ব্যক্তিরা হলেন জাকির সরদার (৪৫), বালুন্ডা উত্তরপাড়া গ্রামের বারিক সরদারের ছেলে ও অপরজন আব্দুল কাদের (৪০) একই এলাকার মৃত নুজ্জাক সরদারের ছেলে। 

জানা গেছে, বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা সেখানে বোমাটি পুঁতে রেখেছিল এবং এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow