মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ইদ্রিস আলী ফকির (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতীলেইট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী ওই গ্রামের সাবান আলী ফকিরের ছেলে। রাঙামাটিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদ বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন,সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় ইদ্রিস আলী ফকির ছাতা মাথায় দিয়ে মাঠে গরু আনতে যান। হঠাৎ বজ্রপাত গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার মারা যায়। ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, বজ্রপাতে নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ইদ্রিস আলী ফকির (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতীলেইট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী ওই গ্রামের সাবান আলী ফকিরের ছেলে।
রাঙামাটিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদ বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন,সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় ইদ্রিস আলী ফকির ছাতা মাথায় দিয়ে মাঠে গরু আনতে যান। হঠাৎ বজ্রপাত গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার মারা যায়।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, বজ্রপাতে নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
What's Your Reaction?