মাঠে বাবার সামনেই বজ্রপাতে প্রাণ গেল ছেলের

দিনাজপুরের ফুলবাড়ীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়েছেন বাবা-ছেলে। এতে ঘটনাস্থলে ছেলে নিহত হলেও আহত হওয়া বাবাকে দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের ভাটপাইল নয়াপাড়া নন্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহতের নাম গোপাল হোসেন (৪০)। এসময় আহত হয়েছেন বাবা মোখলেছার রহমান (৬০)। তারা উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের বাসিন্দা। জানা যায়, বাবা- ছেলে মিলে মাঠে আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই ছেলে গোপাল হোসেন মারা যায়। এ সময় স্থানীয়রা বাবা মোখলেছার রহমানকে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করেন। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমদ হাছান বিষয়টি নিশ্চিত করেছেন। এমদাদুল হক মিলন/এসজেডএইচ/এএসএম

মাঠে বাবার সামনেই বজ্রপাতে প্রাণ গেল ছেলের

দিনাজপুরের ফুলবাড়ীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়েছেন বাবা-ছেলে। এতে ঘটনাস্থলে ছেলে নিহত হলেও আহত হওয়া বাবাকে দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের ভাটপাইল নয়াপাড়া নন্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম গোপাল হোসেন (৪০)। এসময় আহত হয়েছেন বাবা মোখলেছার রহমান (৬০)। তারা উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, বাবা- ছেলে মিলে মাঠে আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই ছেলে গোপাল হোসেন মারা যায়। এ সময় স্থানীয়রা বাবা মোখলেছার রহমানকে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমদ হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow