মাঠ থেকে বল সড়কে, ঘটলো দুর্ঘটনা
বৈরি আবহাওয়ায় সাধারণত মাঠের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন সদ্যসমাপ্ত ফিফা বিশ্বকাপে অত্যধিক গরমের কারণে দুই অর্ধে দুটি হাইড্রেশন বিরতির ব্যবস্থা করা হয়। তবে এবার খুবই অপ্রত্যাশিত কারণে বন্ধ ছিল ফুটবল ম্যাচ। উরুগুয়র দ্বিতীয় বিভাগের লিগে ভিন্ন এক ঘটনা ঘটেছে। উরুগুয়ে মন্টেভিডিও ও পায়সান্দুর ম্যাচটি চলছিল এস্তাদিও পারকে এএনক্যাপে। ম্যাচের একপর্যায়ে জোরালো ক্লিয়ারেন্সে বলটি স্টেডিয়ামের দেয়াল টপকে পাশের সড়কে গিয়ে পড়ে। সড়কে চলন্ত একটি সাদা গাড়ির সামনে হঠাৎ বলটি পড়লে চালক দ্রুত ব্রেক করেন। পেছনের গাড়িটি সময়মতো থামতে না পারায় সেটি সামনে থাকা গাড়িতে ধাক্কা দেয়। ম্যাচের সরাসরি সম্প্রচারের ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িগুলোতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর বলটি উদ্ধার এবং সড়ক নিরাপদ করার জন্য কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ রাখা হয়। পরে খেলা আবার শুরু হয়। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় পায় উরুগুয়ে মন্টেভিডিও। তবে ম্যাচের ফলাফলের চেয়ে স্টেডিয়াম থেকে
বৈরি আবহাওয়ায় সাধারণত মাঠের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন সদ্যসমাপ্ত ফিফা বিশ্বকাপে অত্যধিক গরমের কারণে দুই অর্ধে দুটি হাইড্রেশন বিরতির ব্যবস্থা করা হয়। তবে এবার খুবই অপ্রত্যাশিত কারণে বন্ধ ছিল ফুটবল ম্যাচ।
উরুগুয়র দ্বিতীয় বিভাগের লিগে ভিন্ন এক ঘটনা ঘটেছে। উরুগুয়ে মন্টেভিডিও ও পায়সান্দুর ম্যাচটি চলছিল এস্তাদিও পারকে এএনক্যাপে। ম্যাচের একপর্যায়ে জোরালো ক্লিয়ারেন্সে বলটি স্টেডিয়ামের দেয়াল টপকে পাশের সড়কে গিয়ে পড়ে।
সড়কে চলন্ত একটি সাদা গাড়ির সামনে হঠাৎ বলটি পড়লে চালক দ্রুত ব্রেক করেন। পেছনের গাড়িটি সময়মতো থামতে না পারায় সেটি সামনে থাকা গাড়িতে ধাক্কা দেয়।
ম্যাচের সরাসরি সম্প্রচারের ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িগুলোতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর বলটি উদ্ধার এবং সড়ক নিরাপদ করার জন্য কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ রাখা হয়। পরে খেলা আবার শুরু হয়।
শেষ পর্যন্ত ১-০ গোলে জয় পায় উরুগুয়ে মন্টেভিডিও। তবে ম্যাচের ফলাফলের চেয়ে স্টেডিয়াম থেকে উড়ে গিয়ে মহাসড়কে পড়া সেই বল এবং তা ঘিরে দুর্ঘটনাই
আইএন
What's Your Reaction?