মাথা-কাঁধ ঘোরানোও ছিল কষ্টকর, এখন কেমন আছেন সোনু নিগম?

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম কয়েক দিন ধরে স্নায়ুজনিত জটিল সমস্যায় ভুগছিলেন। অসহ্য ব্যথার কারণে মাথা ও কাঁধ স্বাভাবিকভাবে নড়াচড়া করাও তার জন্য কঠিন হয়ে পড়েছিল। চিকিৎসকদের পরামর্শে একাধিক পরীক্ষা-নিরীক্ষা এবং দীর্ঘ চিকিৎসা নেওয়ার পর এখন অনেকটাই সুস্থ আছেন এই গায়ক। সম্প্রতি এক ভিডিওবার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন সোনু নিগম। তিনি জানান, স্নায়ুতে টান লাগার কারণে তীব্র যন্ত্রণার মধ্যে দিন কাটছিল তার। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে এমআরআই ও সিটি স্ক্যান করাতে হয়েছে। পাশাপাশি নিয়মিত ওষুধও সেবন করতে হয়েছে তাকে। সোনু বলেন, ‘আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে, এত যন্ত্রণা হচ্ছিল। এমআরআই আর সিটি স্ক্যান করিয়েছি। অনেক ওষুধও খাচ্ছি।’ গায়কের ভাষ্য, অসুস্থতার কারণে তাকে প্রায় সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হয়েছে। চিকিৎসার অংশ হিসেবে চলেছে ফিজিওথেরাপি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা। তবে শুরুতে এসব চিকিৎসায় কাঙ্ক্ষিত ফল মিলছিল না। বরং গত কয়েক সপ্তাহে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। সোনুর ধারণা, শরীরচর্চার সময় অথবা একদিকে দীর্ঘক্ষণ শুয়ে থাকার কারণে স্নায়ুতে টান লেগে থাকতে পারে।

মাথা-কাঁধ ঘোরানোও ছিল কষ্টকর, এখন কেমন আছেন সোনু নিগম?

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম কয়েক দিন ধরে স্নায়ুজনিত জটিল সমস্যায় ভুগছিলেন। অসহ্য ব্যথার কারণে মাথা ও কাঁধ স্বাভাবিকভাবে নড়াচড়া করাও তার জন্য কঠিন হয়ে পড়েছিল। চিকিৎসকদের পরামর্শে একাধিক পরীক্ষা-নিরীক্ষা এবং দীর্ঘ চিকিৎসা নেওয়ার পর এখন অনেকটাই সুস্থ আছেন এই গায়ক।

সম্প্রতি এক ভিডিওবার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন সোনু নিগম। তিনি জানান, স্নায়ুতে টান লাগার কারণে তীব্র যন্ত্রণার মধ্যে দিন কাটছিল তার। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে এমআরআই ও সিটি স্ক্যান করাতে হয়েছে। পাশাপাশি নিয়মিত ওষুধও সেবন করতে হয়েছে তাকে।

সোনু বলেন, ‘আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে, এত যন্ত্রণা হচ্ছিল। এমআরআই আর সিটি স্ক্যান করিয়েছি। অনেক ওষুধও খাচ্ছি।’

গায়কের ভাষ্য, অসুস্থতার কারণে তাকে প্রায় সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হয়েছে। চিকিৎসার অংশ হিসেবে চলেছে ফিজিওথেরাপি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা। তবে শুরুতে এসব চিকিৎসায় কাঙ্ক্ষিত ফল মিলছিল না। বরং গত কয়েক সপ্তাহে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

সোনুর ধারণা, শরীরচর্চার সময় অথবা একদিকে দীর্ঘক্ষণ শুয়ে থাকার কারণে স্নায়ুতে টান লেগে থাকতে পারে। এর ফলে ব্যথা ক্রমেই বাড়তে থাকে। একপর্যায়ে মাথা কিংবা কাঁধ ঘোরানোও তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে।

এমন অবস্থার মধ্যেই দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে তার দেখা হয় চলচ্চিত্র নির্মাতা পঙ্কজ পরাশরের সঙ্গে। পঙ্কজ পরাশর তাকে এমন এক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যিনি দেশের নামকরা ক্রিকেটারদেরও চিকিৎসা দিয়ে থাকেন।

সোনু জানান, ওই চিকিৎসক দ্রুত তার চিকিৎসা শুরু করেন এবং প্রতিদিন দীর্ঘ সময় ধরে তাকে বিশেষ থেরাপি ও চিকিৎসা দেন। সেই চিকিৎসার ফলেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি।

বর্তমানে নিজেকে অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন সোনু নিগম। তিনি বলেন, এখন তিনি স্বাভাবিকভাবে দাঁড়াতে ও চলাফেরা করতে পারছেন। খুব শিগগির মুম্বাইয়ে ফিরবেন বলেও জানিয়েছেন এই জনপ্রিয় গায়ক।

দীর্ঘদিনের শারীরিক কষ্ট কাটিয়ে সুস্থতার পথে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সোনু। তার এই সুস্থতার খবরে আনন্দিত ভক্তরা-অনুরাগীরাও।

এমএমএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow