মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মরদেহ উদ্ধার

জামালপুর সদরের নান্দিনা বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানের সময় ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আল আমিন (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের সাড়ে চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদ থেকে তার মরদেহটি উদ্ধার করে। মঙ্গলবার (১২ মে) দুপুরে মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাপিয়ে পড়ে আল আমিন। নিহত আল আমিন সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের পূর্ব বাঁশচড়া গ্রামের বক্তার মিয়ার ছেলে। তার ঘরে ৪০ দিন বয়সী একটি নবজাতক সন্তান রয়েছে।  স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে আল আমিনসহ বেশ কয়েকজন দৌড়ে গিয়ে পাশে থাকা ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। অন্যরা সাঁতরে ওপাড়ে উঠতে পারলেও আল আমিন মাঝনদীতে গিয়ে তলিয়ে যায়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকেই আল আমিনের নিথর দেহ উদ্ধার করেন

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মরদেহ উদ্ধার

জামালপুর সদরের নান্দিনা বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানের সময় ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আল আমিন (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের সাড়ে চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদ থেকে তার মরদেহটি উদ্ধার করে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাপিয়ে পড়ে আল আমিন।

নিহত আল আমিন সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের পূর্ব বাঁশচড়া গ্রামের বক্তার মিয়ার ছেলে। তার ঘরে ৪০ দিন বয়সী একটি নবজাতক সন্তান রয়েছে। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে আল আমিনসহ বেশ কয়েকজন দৌড়ে গিয়ে পাশে থাকা ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। অন্যরা সাঁতরে ওপাড়ে উঠতে পারলেও আল আমিন মাঝনদীতে গিয়ে তলিয়ে যায়।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকেই আল আমিনের নিথর দেহ উদ্ধার করেন ডুবুরিরা।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার শহীদুল ইসলাম জানান, আজ দুপুরে মাদকবিরোধী অভিযান চলার সময় নিজেদের বাঁচাতে বেশ কয়েকজন ব্যক্তি ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। সাঁতার কেটে নদের অপর প্রান্তে যাওয়ার সময় মাঝনদীতে তলিয়ে যান আল আমিন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদে তল্লাশি অভিযান চালিয়ে বেলা সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

​জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালবেলাকে বলেন, আল আমিন নামের ওই যুবকের মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow