মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান
মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি বিধান কুমার বিশ্বাস কলিমহর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।তিনি বলেন, "আগামী নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব এবং আপনাদের কাছে ভোট চাইতে আসব। তবে বর্তমানে মাদকসেবী, মাদক বিক্রেতা এবং যারা ইউনিয়নে চুরি-ছিনতাই করে অশান্তি সৃষ্টি করছে, তাদের থেকে সাবধানে থাকতে হবে।"বিধান কুমার বিশ্বাস আরও উল্লেখ করেন, "আমরা কোনো অন্যায় করব না, অন্যায় সহ্যও করব না। আমরা প্রতিবাদ করব। আমাদের নেতা রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদের নির্দেশনা অনুযায়ী, কোনো প্রকার মাদকের সাথে আপস করার সুযোগ নেই। মাদককে 'না' বলতেই হবে।"শুক্রবার (১৯ জুন) বিকাল ৫ ঘটিকায় কলিমহর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ
মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি বিধান কুমার বিশ্বাস কলিমহর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।
তিনি বলেন, "আগামী নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব এবং আপনাদের কাছে ভোট চাইতে আসব। তবে বর্তমানে মাদকসেবী, মাদক বিক্রেতা এবং যারা ইউনিয়নে চুরি-ছিনতাই করে অশান্তি সৃষ্টি করছে, তাদের থেকে সাবধানে থাকতে হবে।"
বিধান কুমার বিশ্বাস আরও উল্লেখ করেন, "আমরা কোনো অন্যায় করব না, অন্যায় সহ্যও করব না। আমরা প্রতিবাদ করব। আমাদের নেতা রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদের নির্দেশনা অনুযায়ী, কোনো প্রকার মাদকের সাথে আপস করার সুযোগ নেই। মাদককে 'না' বলতেই হবে।"
শুক্রবার (১৯ জুন) বিকাল ৫ ঘটিকায় কলিমহর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
What's Your Reaction?