মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, মাদকের ভয়াবহ ছোবলে বাংলাদেশের অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই মাদক কারবারিরা দেশ, জাতি ও সমাজের শত্রু। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রাজশাহী অঞ্চলে বাইরে থেকে মাদক আসে। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে এ মাদক পাচার করা হয়। সীমান্ত-লাগোয়া এলাকার মাদক কারবারিরা এ মাদকের ব্যবসা করে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যাদের এক সময় কিছুই ছিল না, তারাও এখন কোটি কোটি টাকার মালিক। এসব কারবারিকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, শুধু বহনকারীদের ধরলে হবে না, যারা এ মাদকের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। যাতে তারা দ্রুত জামিন পেয়ে আবার মাদক কারবারে জড়িয়ে পড়তে না পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। মিজানুর রহমান মিনু বলেন, আমরা চোখের সামনেই

মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, মাদকের ভয়াবহ ছোবলে বাংলাদেশের অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই মাদক কারবারিরা দেশ, জাতি ও সমাজের শত্রু। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজশাহী অঞ্চলে বাইরে থেকে মাদক আসে। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে এ মাদক পাচার করা হয়। সীমান্ত-লাগোয়া এলাকার মাদক কারবারিরা এ মাদকের ব্যবসা করে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যাদের এক সময় কিছুই ছিল না, তারাও এখন কোটি কোটি টাকার মালিক। এসব কারবারিকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।

তিনি বলেন, শুধু বহনকারীদের ধরলে হবে না, যারা এ মাদকের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। যাতে তারা দ্রুত জামিন পেয়ে আবার মাদক কারবারে জড়িয়ে পড়তে না পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

মিজানুর রহমান মিনু বলেন, আমরা চোখের সামনেই অনেক পরিবারকে হারিয়ে যেতে দেখেছি, যাদের মাদকের ভয়াবহ ছোবল গ্রাস করেছিল। এ মাদক শুধু আইনের মাধ্যমে দমন করা সম্ভব নয়; সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিকভাবেও এ মাদক কারবারিদের বয়কট করতে হবে।

উপস্থিত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। এক সময় আমরা দেখেছি, এসিড নিক্ষেপ করে অনেকের জীবন শেষ করে দেওয়া হয়েছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এসিড সন্ত্রাস দূর হয়েছে। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদকও সমাজ থেকে দূর হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মনির হোসেন মাহিন/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow