মাদকের টাকার জন্য মারধর, বাবার অভিযোগে ছেলের জেল
মাদকের টাকার জন্য বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুইজনকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণপাড়া সদরের নরুল ইসলামের ছেলে শিপন (২৩) এবং একই উপজেলার দক্ষিণ তেঁতাভূমি গ্রামের মফিজুল ইসলামের ছেলে রবিউল হাসান (২৪)। মফিজুল ইসলাম জানান, ছেলেকে উন্নত জীবনের আশায় তিনি মালয়েশিয়ায় পাঠিয়েছেন। সেখানে গিয়ে সে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দেশে ফিরে মাদক সেবনে জড়িয়ে পড়ে। এ বিষয়ে তাকে নিষেধ করা হলে সে আমার ওপর একাধিকবার হামলা চালায়। সবশেষ সোমবার সকালে রবিউল ইয়াবা সেবন করার সময় তাকে বাধা দেওয়া হলে সে আমাকে মারধর করে। পরে এলাকাবাসী মিলে তাকে আটক করা হয়। এরপর আমি বাবা হিসেবে কমপক্ষে তার দুই বছরের জেল দাবি করছি। অপর যুবক শিপনের বাবা নুরুল ইসলাম বলেন, ছেলেকে মানুষ করতে কত কষ্ট করেছি। সে মাদকের টাকা জোগাড় করতে ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি এবং মানুষের জিনিসপত্রও চুরি করে। তার অত্
মাদকের টাকার জন্য বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুইজনকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণপাড়া সদরের নরুল ইসলামের ছেলে শিপন (২৩) এবং একই উপজেলার দক্ষিণ তেঁতাভূমি গ্রামের মফিজুল ইসলামের ছেলে রবিউল হাসান (২৪)।
মফিজুল ইসলাম জানান, ছেলেকে উন্নত জীবনের আশায় তিনি মালয়েশিয়ায় পাঠিয়েছেন। সেখানে গিয়ে সে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দেশে ফিরে মাদক সেবনে জড়িয়ে পড়ে। এ বিষয়ে তাকে নিষেধ করা হলে সে আমার ওপর একাধিকবার হামলা চালায়। সবশেষ সোমবার সকালে রবিউল ইয়াবা সেবন করার সময় তাকে বাধা দেওয়া হলে সে আমাকে মারধর করে। পরে এলাকাবাসী মিলে তাকে আটক করা হয়। এরপর আমি বাবা হিসেবে কমপক্ষে তার দুই বছরের জেল দাবি করছি।
অপর যুবক শিপনের বাবা নুরুল ইসলাম বলেন, ছেলেকে মানুষ করতে কত কষ্ট করেছি। সে মাদকের টাকা জোগাড় করতে ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি এবং মানুষের জিনিসপত্রও চুরি করে। তার অত্যাচারে আমি অতিষ্ঠ। এই ছেলের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। তিনি তাকে এক বছরের সাজা দেওয়ার আবেদন জানান।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, ব্রাহ্মণপাড়ায় পাড়ায় উদ্বেগজনক হারে যুব সমাজ মাদকে জড়িয়ে পড়ছে। গত এক মাসে ১৩ যুবককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। একইভাবে আজ মাদক সেবনের দায়ে দুই বাবার অভিযোগের ভিত্তিতে শিপন ও রবিউলকে ৪ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে দুজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
জাহিদ পাটোয়ারী/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?