মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
বগুড়ার আদমদীঘিতে নেশার টাকা না পেয়ে মাজেদুল ইসলাম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাজেদুল ইসলাম ওই গ্রামের ছামছুল হক ছামুর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস ধরেই নেশায় আসক্ত ছিলেন মাজেদুল ইসলাম। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন ও বিরক্ত করতেন। গত বৃহস্পতিবার তিনি তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে আসেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে তিনি নিজ বাড়ির একটি ঘরের তীরের সঙ্গে গলায় কাপড় প্যাঁচিয়ে ফাঁস দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, এ ঘটনায় মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের স্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বগুড়ার আদমদীঘিতে নেশার টাকা না পেয়ে মাজেদুল ইসলাম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাজেদুল ইসলাম ওই গ্রামের ছামছুল হক ছামুর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস ধরেই নেশায় আসক্ত ছিলেন মাজেদুল ইসলাম। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন ও বিরক্ত করতেন। গত বৃহস্পতিবার তিনি তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে আসেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে তিনি নিজ বাড়ির একটি ঘরের তীরের সঙ্গে গলায় কাপড় প্যাঁচিয়ে ফাঁস দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, এ ঘটনায় মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের স্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
What's Your Reaction?