মাদকে সম্পৃক্ত থাকলে আমার আত্মীয়কেও ছাড় দেওয়া হবে না
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মাদক কারবারি যতই প্রভাবশালী হোক না কেন তার জায়গা সমাজে হবে না। তারা যদি আমার আত্মীয় কিংবা দলের কোনো সদস্যও হয় তার সঙ্গে কোনো আপস হবে না। শনিবার (৪ জুলাই) দুপুরে যশোর সদর উপজেলায় ১১ দশমিক ৩৭ কিলোমিটার সড়কের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দলের ভাবমূর্তির স্বার্থে কে কত বড় নেতা এটা দেখার সুযোগ নেই। যিনি অন্যায় করবেন, তার সঙ্গে তারেক রহমানের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং আগামীতে থাকবে না। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। এর ধারাবাহিকতায় গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণের কাজ চলছে। এক্ষেত্রে ঠিকাদার আমার আত্মীয় বা দলের লোক হলেও কাজের মানের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে বলেন, ঠিকাদারের কাছ থেকে আপনাদের কাজ বুঝে নেবেন। ঠিকাদার আমার আত্মীয় কিংবা দলের লোক হোক সেটা আপনাদের দেখার বিষয় নয়। আপনারা তার কাছ থেকে সঠিক কাজটি আদায় করে নেবেন। এক্ষেত্রে তার কাছ থেকে কেউ অন্যায্য এবং অনৈতিক সুবিধা নেওয়ারও চেষ্টা করবেন না। উদ্বোধন শেষে প্রতিম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মাদক কারবারি যতই প্রভাবশালী হোক না কেন তার জায়গা সমাজে হবে না। তারা যদি আমার আত্মীয় কিংবা দলের কোনো সদস্যও হয় তার সঙ্গে কোনো আপস হবে না।
শনিবার (৪ জুলাই) দুপুরে যশোর সদর উপজেলায় ১১ দশমিক ৩৭ কিলোমিটার সড়কের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দলের ভাবমূর্তির স্বার্থে কে কত বড় নেতা এটা দেখার সুযোগ নেই। যিনি অন্যায় করবেন, তার সঙ্গে তারেক রহমানের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং আগামীতে থাকবে না।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। এর ধারাবাহিকতায় গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণের কাজ চলছে। এক্ষেত্রে ঠিকাদার আমার আত্মীয় বা দলের লোক হলেও কাজের মানের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে বলেন, ঠিকাদারের কাছ থেকে আপনাদের কাজ বুঝে নেবেন। ঠিকাদার আমার আত্মীয় কিংবা দলের লোক হোক সেটা আপনাদের দেখার বিষয় নয়। আপনারা তার কাছ থেকে সঠিক কাজটি আদায় করে নেবেন। এক্ষেত্রে তার কাছ থেকে কেউ অন্যায্য এবং অনৈতিক সুবিধা নেওয়ারও চেষ্টা করবেন না।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সড়কের পাশে বৃক্ষ রোপণ করেন। পরে তিনি হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, এলজিইডির যশোরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু প্রমুখ।
এর আগে সকালে যশোর জিলা স্কুলে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে এক লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন বৃক্ষের চারা তুলে দেন। পরে জিলা স্কুলের ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
মিলন রহমান/কেএইচকে/এএসএম
What's Your Reaction?