মাদক-চাঁদাবাজি নির্মূলে কঠোর থাকার অঙ্গীকার রবিউলের
মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা-১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি। তিনি বলেছেন, এই এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না। হয় আমি থাকব, না হয় তারা থাকবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা- ১০ আসনের ৫৫ নং ওয়ার্ড মাহাদীনগর এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন রবি। তিনি বলেন, মাদক শুধু একজনকে নয়, একটি পরিবারকে ধ্বংস করে দেয়। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোতে সন্তানদের প্রতি নজরদারির অভাব থেকেই মাদকাসক্তির ঝুঁকি বাড়ে। তিনি পরিবারগুলোর প্রতি সন্তানদের চলাফেরা ও সঙ্গের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, মাদক বিক্রি বন্ধের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। এতে কিছুটা সময় লাগতে পারে উল্লেখ করে তিনি জনগণের সহযোগিতা ও আস্থা চান। প্রয়োজনে যে কেউ তাকে সরাসরি মোবাইলে বার্তা দিয়ে জানাতে পারবেন। চাঁদাবাজি ও অনৈতিক সুবিধাভোগীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে রবি বলেন, রাজনীতির নামে, বিএনপির নামে কিংবা অন্যকোনো দলের নামে কেউ চাঁদাবাজি করতে পারবে না। কিশোর গ্যাং বা সন্ত্রাসী কার্যক্রমে জড়ি
মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা-১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি।
তিনি বলেছেন, এই এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না। হয় আমি থাকব, না হয় তারা থাকবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা- ১০ আসনের ৫৫ নং ওয়ার্ড মাহাদীনগর এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন রবি।
তিনি বলেন, মাদক শুধু একজনকে নয়, একটি পরিবারকে ধ্বংস করে দেয়। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোতে সন্তানদের প্রতি নজরদারির অভাব থেকেই মাদকাসক্তির ঝুঁকি বাড়ে। তিনি পরিবারগুলোর প্রতি সন্তানদের চলাফেরা ও সঙ্গের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মাদক বিক্রি বন্ধের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। এতে কিছুটা সময় লাগতে পারে উল্লেখ করে তিনি জনগণের সহযোগিতা ও আস্থা চান। প্রয়োজনে যে কেউ তাকে সরাসরি মোবাইলে বার্তা দিয়ে জানাতে পারবেন।
চাঁদাবাজি ও অনৈতিক সুবিধাভোগীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে রবি বলেন, রাজনীতির নামে, বিএনপির নামে কিংবা অন্যকোনো দলের নামে কেউ চাঁদাবাজি করতে পারবে না। কিশোর গ্যাং বা সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের এলাকায় থাকার সুযোগ দেওয়া হবে না।
অর্থনৈতিক বৈষম্য প্রসঙ্গে তিনি বলেন, সবাই ধনী হবে এমন নিশ্চয়তা দেওয়া যায় না। তবে শান্তি, মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচার পরিবেশ তৈরি করা হবে। তিনি হালাল উপার্জন, জাকাত ও সদকার মাধ্যমে দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার কথা বলেন।
What's Your Reaction?