মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে শুধু গ্রেপ্তারই যথেষ্ট নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মাদক প্রতিরোধে দেশের সব নাগরিককে প্রশাসন ও সরকারকে সহযোগিতা করতে হবে। শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বলেন, সরকার মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে সংসদে চূড়ান্ত আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কর্মসূচি পরিচালনা জরুরি। পরে দিবসটি উপলক্ষে মাদকবিরোধী বিভিন্ন সামাজিক স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি পঞ্চগড় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে শুধু গ্রেপ্তারই যথেষ্ট নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মাদক প্রতিরোধে দেশের সব নাগরিককে প্রশাসন ও সরকারকে সহযোগিতা করতে হবে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বলেন, সরকার মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে সংসদে চূড়ান্ত আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কর্মসূচি পরিচালনা জরুরি।

পরে দিবসটি উপলক্ষে মাদকবিরোধী বিভিন্ন সামাজিক স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি পঞ্চগড় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট ফরিদ রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক রাহুল সেন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow