মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় লক্ষ্মীপুরের রায়পুরে ছুরিকাঘাতের ১৮ দিন পর সাগর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাগর রায়পুর উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় টাইলস মিস্ত্রি। ১২ জুন রায়পুর পৌর শহরের নুরুল ইসলাম মুন্সী সড়কে তার বুকে ছুরিকাঘাত করা হয়। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েক বছর ধরে নুরুল আমিন আশপাশের এলাকায় গাঁজাসহ মাদক-দ্রব্য বিক্রি করে আসছেন। ঘটনার দিন নুরুল আমিনের কাছে এক তরুণ মাদক কিনতে এসেছিলেন। নুরুল আমিনকে ওই ব্যক্তির কাছে মাদক বিক্রি করতে দেখে পাশে থাকা সাগর বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সাগরকে ছুরিকাঘাত করেন নুরুল আমিন। নিহত সাগরের আত্মীয় সোহাগ হোসেন বলেন, ছুরিকাঘাত করার পর আহত অবস্থায় প্রথমে তাকে রায়পুর হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা শঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছুরির আঘাতে সাগরের লিভার ও ফুসফুস আঘাতপ্রাপ্ত হয়। অস্ত্রোপচার করার পরও তাকে আর বাঁচানো যায়নি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মি
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় লক্ষ্মীপুরের রায়পুরে ছুরিকাঘাতের ১৮ দিন পর সাগর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাগর রায়পুর উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় টাইলস মিস্ত্রি। ১২ জুন রায়পুর পৌর শহরের নুরুল ইসলাম মুন্সী সড়কে তার বুকে ছুরিকাঘাত করা হয়।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েক বছর ধরে নুরুল আমিন আশপাশের এলাকায় গাঁজাসহ মাদক-দ্রব্য বিক্রি করে আসছেন। ঘটনার দিন নুরুল আমিনের কাছে এক তরুণ মাদক কিনতে এসেছিলেন। নুরুল আমিনকে ওই ব্যক্তির কাছে মাদক বিক্রি করতে দেখে পাশে থাকা সাগর বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সাগরকে ছুরিকাঘাত করেন নুরুল আমিন।
নিহত সাগরের আত্মীয় সোহাগ হোসেন বলেন, ছুরিকাঘাত করার পর আহত অবস্থায় প্রথমে তাকে রায়পুর হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা শঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছুরির আঘাতে সাগরের লিভার ও ফুসফুস আঘাতপ্রাপ্ত হয়। অস্ত্রোপচার করার পরও তাকে আর বাঁচানো যায়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, অভিযুক্ত নুরুল আমিনকে ছুরিকাঘাতের ঘটনার দিনই গাঁজাসহ স্থানীয় লোকজন পুলিশ দিয়েছিল। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্ত হলেও ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় গত সোমবার আবারও গ্রেফতার করা হয়। তিনি এখন কারাগারে আছেন।
কাজল কায়েস/এফএ/এএসএম
What's Your Reaction?