মাদক ব্যবসা প্রতিরোধে অলিগলিতে সিসি ক্যামেরা স্থাপনের দাবি

রাজধানীর পুরান ঢাকার ৪১ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করার দাবিতে সমাবেশ হয়েছে। এতে মাদক ব্যবসা প্রতিরোধে ওয়ার্ডজুড়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর দক্ষিণ মুহসেন্দী বড় জামে মসজিদ ও পঞ্চায়েত অফিস-সংলগ্ন এলাকায় এ সমাবেশের আয়োজন করে ‘প্রত্যাশা’ মাদকবিরোধী সংগঠন ও ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ‘প্রত্যাশা’ মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ জাগো নিউজকে বলেন, সাম্প্রতিক সময়ে ওয়ার্ডজুড়ে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। এতে শিশু, কিশোর ও তরুণরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। এ অবস্থায় এলাকাবাসীকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়। হেলাল আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ৪১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী লিয়াকত, দক্ষি

মাদক ব্যবসা প্রতিরোধে অলিগলিতে সিসি ক্যামেরা স্থাপনের দাবি

রাজধানীর পুরান ঢাকার ৪১ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করার দাবিতে সমাবেশ হয়েছে। এতে মাদক ব্যবসা প্রতিরোধে ওয়ার্ডজুড়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর দক্ষিণ মুহসেন্দী বড় জামে মসজিদ ও পঞ্চায়েত অফিস-সংলগ্ন এলাকায় এ সমাবেশের আয়োজন করে ‘প্রত্যাশা’ মাদকবিরোধী সংগঠন ও ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

‘প্রত্যাশা’ মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ জাগো নিউজকে বলেন, সাম্প্রতিক সময়ে ওয়ার্ডজুড়ে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। এতে শিশু, কিশোর ও তরুণরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। এ অবস্থায় এলাকাবাসীকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়।

হেলাল আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ৪১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী লিয়াকত, দক্ষিণ মুহসেন্দী পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী বাহাউদ্দীন, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ফরহাদ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক হাজী রাহাত হোসেন, সমাজসেবী মো. হানিফ, সৈয়দ মানোয়ার হোসেন মানুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। এজন্য ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক, লেন ও অলিগলি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি প্রতিটি সামাজিক সংগঠনের কার্যালয়ের আশপাশে অন্তত ১০০ মিটারের মধ্যে যেন কোনো ধরনের মাদক ব্যবসা পরিচালিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে মাদকমুক্ত ৪১ নম্বর ওয়ার্ড গড়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনার ঘোষণা দেন আয়োজকরা।

এমডিএএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow