মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়লো

মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। এতে যারা প্রথম দফায় নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছিল, তারা সুযোগ পাবে। নতুন ঘোষণা অনুযায়ী- মঙ্গলবার (৫ মে) থেকে আগামী ২০ মে পর্যন্ত এ রেজিস্ট্রেশন করা যাবে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপ-রেজিস্ট্রার জিয়াউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো কারণে বাদ পড়েছে, সেসব শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ এবং ইএসআইএফ পূরণের সময়সীমা বর্ধিত করা হলো। এতে আরও বলা হয়, পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনের বিড়ম্বনা এড়াতে ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনা করে তাদের সংশ্লিষ্ট মাদরাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। তথ্য এন্ট্রির সর্বশেষ তারিখ আগামী ২১ মে। এখানে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে

মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়লো

মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। এতে যারা প্রথম দফায় নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছিল, তারা সুযোগ পাবে।

নতুন ঘোষণা অনুযায়ী- মঙ্গলবার (৫ মে) থেকে আগামী ২০ মে পর্যন্ত এ রেজিস্ট্রেশন করা যাবে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপ-রেজিস্ট্রার জিয়াউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো কারণে বাদ পড়েছে, সেসব শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ এবং ইএসআইএফ পূরণের সময়সীমা বর্ধিত করা হলো।

এতে আরও বলা হয়, পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনের বিড়ম্বনা এড়াতে ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনা করে তাদের সংশ্লিষ্ট মাদরাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। তথ্য এন্ট্রির সর্বশেষ তারিখ আগামী ২১ মে। এখানে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবে। আগে এন্ট্রি করা শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলেট করার সুযোগ থাকবে না।

শুধু রেজিস্ট্রেশন ফি প্রদান ও তথ্য এন্ট্রি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ বা ০১৮২৪-৬০৬৬৫৪ নম্বরে যোগাযোগ করতে হবে।

এএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow