মাদরাসায় শিক্ষকতা শুধু চাকরি নয়, ইবাদত: ইআবি উপাচার্য

মাদরাসায় শিক্ষকতা করা শুধু চাকরি নয়, এটি ইবাদতের অংশ বলে মন্তব্য মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। তিনি বলেন, মাদরাসায় সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআন, হাদিস, ফিকহ ও ইসলামি শিক্ষার উচ্চতর গবেষণা করা হয়। দুনিয়া ও আখিরাত উভয় জগতের কল্যাণের শিক্ষা দেওয়া হয়। সেজন্য বলি, মাদরাসার চাকরি শুধু চাকরি নয়, একটি ইবাদতের অংশ। সোমবার (১৮ মে) বিকেলে কামিল মাদরাসার শিক্ষকদের দুই দিনব্যাপী ‌আরবি ভাষা পাঠদান পদ্ধতি শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বছিলায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে এ কর্মশালা হয়। অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, শিক্ষার্থীদের কোরআন, হাদিস ও আরবি ভাষায় দক্ষ করে গড়ে তোলা শিক্ষকদের নৈতিক দায়িত্ব। প্রয়োজনে শিক্ষার্থীদের ছুটির দিনে শনিবার বা ক্লাস শেষে অবসর সময়ে বিশেষ পরিচর্যার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে হবে। তাহলে আলিয়া মাদরাসার ঐতিহ্য ফিরে আসবে। তিনি বলেন, যদি শিক্ষকরা সংশ্লিষ্ট বিষয়ে পূর্বপ

মাদরাসায় শিক্ষকতা শুধু চাকরি নয়, ইবাদত: ইআবি উপাচার্য

মাদরাসায় শিক্ষকতা করা শুধু চাকরি নয়, এটি ইবাদতের অংশ বলে মন্তব্য মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

তিনি বলেন, মাদরাসায় সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআন, হাদিস, ফিকহ ও ইসলামি শিক্ষার উচ্চতর গবেষণা করা হয়। দুনিয়া ও আখিরাত উভয় জগতের কল্যাণের শিক্ষা দেওয়া হয়। সেজন্য বলি, মাদরাসার চাকরি শুধু চাকরি নয়, একটি ইবাদতের অংশ।

সোমবার (১৮ মে) বিকেলে কামিল মাদরাসার শিক্ষকদের দুই দিনব্যাপী ‌আরবি ভাষা পাঠদান পদ্ধতি শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বছিলায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে এ কর্মশালা হয়।

অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, শিক্ষার্থীদের কোরআন, হাদিস ও আরবি ভাষায় দক্ষ করে গড়ে তোলা শিক্ষকদের নৈতিক দায়িত্ব। প্রয়োজনে শিক্ষার্থীদের ছুটির দিনে শনিবার বা ক্লাস শেষে অবসর সময়ে বিশেষ পরিচর্যার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে হবে। তাহলে আলিয়া মাদরাসার ঐতিহ্য ফিরে আসবে।

jagonews24

তিনি বলেন, যদি শিক্ষকরা সংশ্লিষ্ট বিষয়ে পূর্বপ্রস্তুতি নিয়ে ক্লাসে আসেন, তাহলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে। পাঠদানের সময় শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হতে হবে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজুল ইসলাম, ইলাননুর ইনস্টিটিউটের মাস্টার ট্রেইনার ড. মাহমুদুল হাসান ইউসুফ প্রমুখ।

এএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow