মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮, হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এসময় কমপক্ষে ২০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব বেপারীর মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এসময় উভয় পক্ষ ২০টি হাতবোমা বিস্ফোরণ করে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। গ্রামে উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন- ফারুক বেপারী (৫৫), ইমরান মাতুব্বর (৩২), কালু বেপারী (৬৫), রিয়ন বেপারী (১৮), রোকন হাওলাদার (৩৫) প্রমুখ। আহতদের মধ্যে রোকন হাওলাদারকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আহত সেলিম হাওলাদার, আ

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮, হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এসময় কমপক্ষে ২০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব বেপারীর মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এসময় উভয় পক্ষ ২০টি হাতবোমা বিস্ফোরণ করে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হন।

আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। গ্রামে উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতরা হলেন- ফারুক বেপারী (৫৫), ইমরান মাতুব্বর (৩২), কালু বেপারী (৬৫), রিয়ন বেপারী (১৮), রোকন হাওলাদার (৩৫) প্রমুখ। আহতদের মধ্যে রোকন হাওলাদারকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আহত সেলিম হাওলাদার, আলবিদ হাওলাদার, তুষার হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow