মাদারীপুরে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক

মাদারীপুরের রাজৈরে সাড়ে তিন বছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। রোববার (২১ জুন) দুপুরে মেয়েটিকে গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের পলাশ সরকারের ছেলে চন্দন সরকার প্রতিবেশী শিশুটিকে তার ঘরে ডেকে নেন। বাড়িতে কেউ না থাকলে সুযোগে শিশুটিকে ধর্ষণচেষ্টা চালান। বিষয়টি শিশুটির মা টের পেয়ে ঘরের দরজা খুলে ফেলেন। এসময় অভিযুক্ত চন্দন সরকার দ্রুত পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে তার পরিবার। পরে অসুস্থ হয়ে পড়লে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত চন্দন ও তার পরিবারের লোকজন পলাতক। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আসাদুজ্জামান বলেন, ‌‘প্রাথমিক চিসিৎসা দিয়ে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল টিম গঠনের পর রিপোর্ট দেওয়া হবে।’ এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবার ম

মাদারীপুরে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক

মাদারীপুরের রাজৈরে সাড়ে তিন বছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

রোববার (২১ জুন) দুপুরে মেয়েটিকে গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের পলাশ সরকারের ছেলে চন্দন সরকার প্রতিবেশী শিশুটিকে তার ঘরে ডেকে নেন। বাড়িতে কেউ না থাকলে সুযোগে শিশুটিকে ধর্ষণচেষ্টা চালান। বিষয়টি শিশুটির মা টের পেয়ে ঘরের দরজা খুলে ফেলেন। এসময় অভিযুক্ত চন্দন সরকার দ্রুত পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে তার পরিবার। পরে অসুস্থ হয়ে পড়লে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত চন্দন ও তার পরিবারের লোকজন পলাতক। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আসাদুজ্জামান বলেন, ‌‘প্রাথমিক চিসিৎসা দিয়ে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল টিম গঠনের পর রিপোর্ট দেওয়া হবে।’

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবার মামলা করেছে। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow