মাদ্রাসা শিক্ষা বোর্ডে চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
চাকরির সুযোগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠানটির আঞ্চলিক কার্যালয়গুলোতে ৪৮টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬ থেকে ২০তম গ্রেডের ছয় ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। চলুন, একনজরে দেখে নিই মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৬ ১. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা : ২৬ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে (জিপিএ-২.০০ বা তদূর্ধ্ব) আলিম/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষর লেখায় যথাক্রমে ন্যূনতম ২০ ও ২৮ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ২. পদের নাম : বুক বাইন্ডার পদসংখ্যা : ২ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে (জিপিএ-২.০০ বা তদূর্ধ্ব) দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ধরনের বাঁধাইয়ের কাজে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) ৩. পদের নাম : বার্তাবাহক পদসংখ্যা : ১ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : অষ্ট
চাকরির সুযোগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠানটির আঞ্চলিক কার্যালয়গুলোতে ৪৮টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬ থেকে ২০তম গ্রেডের ছয় ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৬
১. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ২৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে (জিপিএ-২.০০ বা তদূর্ধ্ব) আলিম/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষর লেখায় যথাক্রমে ন্যূনতম ২০ ও ২৮ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
২. পদের নাম : বুক বাইন্ডার
পদসংখ্যা : ২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে (জিপিএ-২.০০ বা তদূর্ধ্ব) দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ধরনের বাঁধাইয়ের কাজে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
৩. পদের নাম : বার্তাবাহক
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল : ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
৪. পদের নাম : অফিস সহায়ক
পদসংখ্যা : ১৭
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল : ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-২০)
৫. পদের নাম : মালী
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-২০)
৬. পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল : ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা
৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী https://bmeb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্দেশনা ও শর্ত
১. এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না।
২. বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
৩. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
আবেদন ফি
১ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। ২ থেকে ৬ নম্বর পদের আবেদন ফি বাবদ ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
বিস্তারিত দেখতে ভিজিট করুন এই ঠিকানায় https://url-shortener.me/BI07
What's Your Reaction?