মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে  ট্রাইব্যুনাল, প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থার সদস্য সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার (২০ জুন) সকালে ঢাকা ক্লাবে আয়োজিত সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, বর্তমানে দুটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে। এরই মধ্যে প্রায় ৩০টি মামলা বিচারাধীন রয়েছে এবং নতুন মামলাও আসছে। একটি মামলা নিষ্পত্তি করতে সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে। কিছু ক্ষেত্রে সময় আরও কম বা বেশি হতে পারে। তিনি বলেন, স্বাভাবিক গতিতে যেভাবে বিচারকার্য চলার, সেভাবেই চলছে। তবে মামলার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রতিবেদনও দাখিল হচ্ছে। ফলে একসময় এই দুই ট্রাইব্যুনালের ওপর অতিরিক্ত চাপ পড়ে যাবে। এজন্য ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন টিম বাড়ানোর প্রয়োজন হতে পারে। তদন্ত সংস্থার কর্মকর্তাও বাড়ানো হতে পারে। দায়িত্ব নেওয়ার পর কয়েকটি মামলা পুনঃতদন্তে পাঠানোর তথ্য জানিয়ে আমিনুল ইসলাম বলেন, আমরা অত্যন্ত সততা ও নিরপেক্ষতার সঙ্গে বিচারকার্য পরিচালনার চেষ্টা করছি। গতি আরও বাড়ানোর চেষ্টা থ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে  ট্রাইব্যুনাল, প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থার সদস্য সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শনিবার (২০ জুন) সকালে ঢাকা ক্লাবে আয়োজিত সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, বর্তমানে দুটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে। এরই মধ্যে প্রায় ৩০টি মামলা বিচারাধীন রয়েছে এবং নতুন মামলাও আসছে। একটি মামলা নিষ্পত্তি করতে সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে। কিছু ক্ষেত্রে সময় আরও কম বা বেশি হতে পারে।

তিনি বলেন, স্বাভাবিক গতিতে যেভাবে বিচারকার্য চলার, সেভাবেই চলছে। তবে মামলার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রতিবেদনও দাখিল হচ্ছে। ফলে একসময় এই দুই ট্রাইব্যুনালের ওপর অতিরিক্ত চাপ পড়ে যাবে। এজন্য ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন টিম বাড়ানোর প্রয়োজন হতে পারে। তদন্ত সংস্থার কর্মকর্তাও বাড়ানো হতে পারে।

দায়িত্ব নেওয়ার পর কয়েকটি মামলা পুনঃতদন্তে পাঠানোর তথ্য জানিয়ে আমিনুল ইসলাম বলেন, আমরা অত্যন্ত সততা ও নিরপেক্ষতার সঙ্গে বিচারকার্য পরিচালনার চেষ্টা করছি। গতি আরও বাড়ানোর চেষ্টা থাকবে। তবে দায়িত্ব নেওয়ার পর পাঁচ থেকে ছয়টি মামলা পুনঃতদন্তে পাঠিয়েছি। কিছু পুনঃতদন্ত শেষে পুনরায় প্রতিবেদন দাখিলও হয়েছে।

তিনি আরও বলেন, প্রত্যেকটি মামলা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছি, যাতে সঠিক প্রতিবেদন আসে। আমার হাত দিয়ে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, আবার কোনো দোষীও যেন রেহাই না পান। আমি চেষ্টা করব, একটি অভিযোগও যেন প্রতিহিংসামূলক বা ভুয়া না হয়। বিচার যেন কখনো প্রশ্নবিদ্ধ না হয়, সেভাবেই আমরা দায়িত্ব পালন করছি।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরসহ অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow