মানবতাবিরোধী অপরাধে ৭ মামলায় ৫৯ জনের সাজা, ১৩ জনের মৃত্যুদণ্ড

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৮০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭টি মামলায় ৫৯ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। আইনমন্ত্রী জানান, দায়ের করা ৮০টি মামলার মধ্যে ৭টির রায় ঘোষণা করা হয়েছে এবং ৭৩টি মামলার কার্যক্রম চলমান রয়েছে। ৭৩টি মামলার মধ্যে ২২টি মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এবং ৫১টি মামলা তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, নিষ্পত্তিকৃত ৭টি মামলায় মোট ৫৯ জন আসামিকে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে মোট ১৩ জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং অন্য আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আইনমন্ত্রী জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন। এর মধ্যে গ্রেফতার আসামি ১৭৪ জন, পলাতক আসামি ২৮৮ জন, মৃত্যুবরণ করা আসামি ১ জন, খালাসপ্রাপ্ত আসামি ১ জন রয়েছে। এফএইচ/কেএইচকে

মানবতাবিরোধী অপরাধে ৭ মামলায় ৫৯ জনের সাজা, ১৩ জনের মৃত্যুদণ্ড

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৮০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭টি মামলায় ৫৯ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

আইনমন্ত্রী জানান, দায়ের করা ৮০টি মামলার মধ্যে ৭টির রায় ঘোষণা করা হয়েছে এবং ৭৩টি মামলার কার্যক্রম চলমান রয়েছে। ৭৩টি মামলার মধ্যে ২২টি মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এবং ৫১টি মামলা তদন্তাধীন রয়েছে।

তিনি বলেন, নিষ্পত্তিকৃত ৭টি মামলায় মোট ৫৯ জন আসামিকে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে মোট ১৩ জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং অন্য আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

আইনমন্ত্রী জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন। এর মধ্যে গ্রেফতার আসামি ১৭৪ জন, পলাতক আসামি ২৮৮ জন, মৃত্যুবরণ করা আসামি ১ জন, খালাসপ্রাপ্ত আসামি ১ জন রয়েছে।

এফএইচ/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow