মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন সাঈদ আল নোমান

চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, দেশের যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (৬ অগাস্ট) বিকাল ৪ টায় সংসদ সদস্য  সুগন্ধা সিটি কর্পোরেশন আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, “দুর্যোগের এই সময়ে বিভেদ নয়, প্রয়োজন জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির মোকাবিলা করতে হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।” তিনি বলেন, সংকটের সময় একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি মানবিক, সহমর্মী ও শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব। তাই দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রম আরও জোরদা

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন সাঈদ আল নোমান

চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, দেশের যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৬ অগাস্ট) বিকাল ৪ টায় সংসদ সদস্য  সুগন্ধা সিটি কর্পোরেশন আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, “দুর্যোগের এই সময়ে বিভেদ নয়, প্রয়োজন জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির মোকাবিলা করতে হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।”

তিনি বলেন, সংকটের সময় একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি মানবিক, সহমর্মী ও শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব। তাই দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, রাশেদ খালেদ, জসিম উদ্দিন, মো ইসমাইল, গোলাম মনসুর, এইচ এম আজাদ, শহীদুল আলম খসরু, তারেক রশিদ, জাকির হোসেন, এড সাইফুল, শেখ রাসেল, সুগন্ধা সিটি কর্পোরেশন আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতা রাশেদ খালেদ, জসিম উদ্দিন,ইসমাইল প্রমুখ। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে সাঈদ আল নোমান ত্রাণ কার্যক্রমে সম্পৃক্ত সকল স্বেচ্ছাসেবক ও আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow