মানবিকে পাসের হার ৫০ শতাংশের নিচে

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের পাসের হার ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। ফল অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে মোট ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন। ফলে এ বিভাগে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৭৪ শতাংশ। অন্যদিকে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৪ দশমিক ২৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ১৯ হাজার ৬৯৬ জনের মধ্যে পাস করেছে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে মানবিক বিভাগে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৬২ শতাংশ। আর সবচেয়ে কম পাসের হার দিনাজপুর বোর্ডে, ৩৮ দশমিক ৭৫ শতাংশ। বিজ্ঞান বিভাগে সবচেয়ে ভালো ফল করেছে যশোর বোর্ড। এ বিভাগে বোর্ডটির পাসের হার ৮৬ দশমিক ৯০ শতাংশ। এরপর রয়েছে ঢাকা বোর্ড, যেখানে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৫ দশমিক ৯০ শতাংশ। সামগ্রিকভাবে নয়

মানবিকে পাসের হার ৫০ শতাংশের নিচে

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের পাসের হার ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

ফল অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে মোট ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন। ফলে এ বিভাগে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৭৪ শতাংশ।

অন্যদিকে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৪ দশমিক ২৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ১৯ হাজার ৬৯৬ জনের মধ্যে পাস করেছে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে মানবিক বিভাগে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৬২ শতাংশ। আর সবচেয়ে কম পাসের হার দিনাজপুর বোর্ডে, ৩৮ দশমিক ৭৫ শতাংশ।

বিজ্ঞান বিভাগে সবচেয়ে ভালো ফল করেছে যশোর বোর্ড। এ বিভাগে বোর্ডটির পাসের হার ৮৬ দশমিক ৯০ শতাংশ। এরপর রয়েছে ঢাকা বোর্ড, যেখানে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৫ দশমিক ৯০ শতাংশ।

সামগ্রিকভাবে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন পাস করেছে। ফলে এসব বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৫ শতাংশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow