মানসম্মত উন্নয়নে আপস নয়: মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরের অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় সাগরিকা ও সরাইপাড়া এলাকায় দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিতের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। রোববার (১ মার্চ) নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের সাগরিকা রোড এবং ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের মেয়র সড়কের পৃথক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে সড়ক দুটি উদ্বোধন করেন মেয়র। উদ্বোধনী বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে আধুনিক ও উন্নত মেগাসিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে সাগরিকা রোড ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় এটি সচল হলে পরিবহন ব্যয় কমবে এবং মানুষের ভোগান্তি কমবে। চসিক সূত্র জানায়, প্রায় ১০ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের আওতায় সাগরিকা শিল্প এলাকায় এক হাজার ৯ মিটার প্রধান সড়ক নির্মাণ করা হয়েছে। পাশাপাশি আমানত উল্লাহ শাহ পাড়া সড়কের ৯৭০ মিটার এবং কর্নেল জোন্স সড়কের ২৯৮ মিটার উন্নয়ন করা হয়েছে। এছাড়া শিল্প এলাকার আরও এক হাজার ৫৬ মিটার সড়ক উন

মানসম্মত উন্নয়নে আপস নয়: মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরের অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় সাগরিকা ও সরাইপাড়া এলাকায় দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিতের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

রোববার (১ মার্চ) নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের সাগরিকা রোড এবং ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের মেয়র সড়কের পৃথক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে সড়ক দুটি উদ্বোধন করেন মেয়র।

উদ্বোধনী বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে আধুনিক ও উন্নত মেগাসিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে সাগরিকা রোড ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় এটি সচল হলে পরিবহন ব্যয় কমবে এবং মানুষের ভোগান্তি কমবে।

চসিক সূত্র জানায়, প্রায় ১০ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের আওতায় সাগরিকা শিল্প এলাকায় এক হাজার ৯ মিটার প্রধান সড়ক নির্মাণ করা হয়েছে। পাশাপাশি আমানত উল্লাহ শাহ পাড়া সড়কের ৯৭০ মিটার এবং কর্নেল জোন্স সড়কের ২৯৮ মিটার উন্নয়ন করা হয়েছে। এছাড়া শিল্প এলাকার আরও এক হাজার ৫৬ মিটার সড়ক উন্নয়ন, প্রায় এক হাজার মিটার টাইলস ফুটপাত নির্মাণ এবং সৌন্দর্যবর্ধনের জন্য মিডিয়ান আইল্যান্ড নির্মাণ করা হয়েছে।

মেয়র বলেন, সাগরিকা শিল্প এলাকা বন্দরনগরের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সড়কগুলো উন্নত হওয়ায় শিল্পকারখানা, গুদাম ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হবে।

পরে সরাইপাড়া এলাকায় প্রায় ৯ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত আরেকটি প্রকল্প উদ্বোধন করা হয়। এ প্রকল্পের আওতায় প্রায় ১ দশমিক ১০ কিলোমিটার সড়ক, সমপরিমাণ স্ল্যাবসহ ড্রেন এবং প্রায় ১ কিলোমিটার টাইলস ফুটপাত নির্মাণ করা হয়েছে। এছাড়া মাওলানা এহসান আলী বাইলেন, মুক্তিযোদ্ধা জমিলা বাইলেন, মুচি কলোনি রোডসহ আশপাশের বিভিন্ন সড়ক ও ড্রেন উন্নয়ন করা হয়েছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হচ্ছে, তাই কাজের মান নিশ্চিত করা এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি। আমি নিজে এসব প্রকল্প তদারকি করছি, যাতে উন্নয়ন টেকসই হয়।

তিনি আরও বলেন, সমন্বিতভাবে সড়ক ও ড্রেন উন্নয়ন করায় বর্ষাকালে জলাবদ্ধতা কমবে এবং স্থানীয়দের যাতায়াত আরও নিরাপদ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, বিএনপির নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মেয়র স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নগরের অসমাপ্ত সড়কগুলোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন।

এমআরএএইচ/এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow