মানিকগঞ্জে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মানিকগঞ্জে ৩ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দুপুর পৌনে একটার দিকে সদর উপজেলার দাশড়া এলাকার চাঁন মিয়া লেন সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গঙ্গাধরপট্টি এলাকার গাজী তাসফিকুল হুদা আবীর (৩৮) এবং দাশড়া (বাজার টিনপট্টি) এলাকার সেতু তালুকদার (৩৯)। এসময় গ্রেফতারকৃতদের কাছে তল্লাশি চালিয়ে গাজী তাসফিকুল হুদা আবীরের কাছ থেকে ২ গ্রাম এবং সেতু তালুকদারের কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালো।
মানিকগঞ্জে ৩ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর পৌনে একটার দিকে সদর উপজেলার দাশড়া এলাকার চাঁন মিয়া লেন সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গঙ্গাধরপট্টি এলাকার গাজী তাসফিকুল হুদা আবীর (৩৮) এবং দাশড়া (বাজার টিনপট্টি) এলাকার সেতু তালুকদার (৩৯)।
এসময় গ্রেফতারকৃতদের কাছে তল্লাশি চালিয়ে গাজী তাসফিকুল হুদা আবীরের কাছ থেকে ২ গ্রাম এবং সেতু তালুকদারের কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালো।
What's Your Reaction?