মানিকছড়িতে পাহাড় কাটা পরিদর্শনে তদন্ত কমিটি: নেয়া হবে কঠোর ব্যবস্থা
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে অন্তত ৮টি পাহাড় কেটে সাবাড় করেছে এমন খবরে গত ৯ এপ্রিল তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তারই প্রেক্ষিতে সরেজমিনে এসব পাহাড় কাটার স্থান পরিদর্শনে আসে তদন্ত কমিটি। পরিদর্শনে অবৈধভাবে পাহাড় কাটার সত্যতা পায় তদন্ত কমিটি। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার খাড়িছড়া, এয়াতলংপাড়া, মরাডলু, লেমুয়া, তিনটহরী ও বড়ডলু এলাকা পরিদর্শন করেন তদন্ত কমিটির আহ্বায়ক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন, সদস্য সচিব চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জমির উদ্দিন, সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দীন চৌধুরী। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভুমি) খাদিজা তাহিরা, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন। কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশন
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে অন্তত ৮টি পাহাড় কেটে সাবাড় করেছে এমন খবরে গত ৯ এপ্রিল তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তারই প্রেক্ষিতে সরেজমিনে এসব পাহাড় কাটার স্থান পরিদর্শনে আসে তদন্ত কমিটি। পরিদর্শনে অবৈধভাবে পাহাড় কাটার সত্যতা পায় তদন্ত কমিটি।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার খাড়িছড়া, এয়াতলংপাড়া, মরাডলু, লেমুয়া, তিনটহরী ও বড়ডলু এলাকা পরিদর্শন করেন তদন্ত কমিটির আহ্বায়ক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন, সদস্য সচিব চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জমির উদ্দিন, সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দীন চৌধুরী।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভুমি) খাদিজা তাহিরা, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।
কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন বলেন, ইতোমধ্যে পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করেছে। তবে যারাই পাহাড় কাটার মতো পরিবেশ ধ্বংসে সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত ৯ এপ্রিল সকালে সচিবালয়ের সভাকক্ষে "পাহাড় ও টিলা কাটা বন্ধে করণীয় নিরূপণ" শীর্ষক সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম পাহাড় কাটার বিষয় খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
What's Your Reaction?