মানিকছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ী জনপদে বসবাসরত অসহায় ও দুস্থ রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষে মেডিকেল ক্যাম্পেইন ও চক্ষু শিবির পরিচালনা করেছে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মংপ্রুসাইন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা দিনব্যাপী চলে মানবিক এ কার্যক্রম। সিন্দুকছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উক্ত ক্যাম্পেইনে চিকিৎসাসেবা প্রদান করে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ও একটি বিশেষ মেডিকেল টিম। এছাড়াও চট্টগ্রাম থেকে আগত শিশু বিশেষজ্ঞ ও সিন্দুকছড়ি জোন সদর দপ্তরের মেডিকেল অফিসার ও সংশ্লিষ্টরা চিকিৎসাসেবা প্রদান করেন। এতে প্রায় কয়েকশ রোগীকে চিকিৎসা সহায়তার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ ও চশমা প্রদান করা হয়। তাছাড়া লায়ন্স চক্ষু হাসপাতালের সৌজন্যে ও সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় ১ শত ৫০ জনকে চশমা বিতরণ করা হয়। এছাড়াও চোখের ছানি পড়া ৪৫ জন রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তাদেরকে আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে লায়ন্স চক্ষু হাসপাতাল

মানিকছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ী জনপদে বসবাসরত অসহায় ও দুস্থ রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষে মেডিকেল ক্যাম্পেইন ও চক্ষু শিবির পরিচালনা করেছে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মংপ্রুসাইন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা দিনব্যাপী চলে মানবিক এ কার্যক্রম। সিন্দুকছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উক্ত ক্যাম্পেইনে চিকিৎসাসেবা প্রদান করে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ও একটি বিশেষ মেডিকেল টিম। এছাড়াও চট্টগ্রাম থেকে আগত শিশু বিশেষজ্ঞ ও সিন্দুকছড়ি জোন সদর দপ্তরের মেডিকেল অফিসার ও সংশ্লিষ্টরা চিকিৎসাসেবা প্রদান করেন। এতে প্রায় কয়েকশ রোগীকে চিকিৎসা সহায়তার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ ও চশমা প্রদান করা হয়।

তাছাড়া লায়ন্স চক্ষু হাসপাতালের সৌজন্যে ও সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় ১ শত ৫০ জনকে চশমা বিতরণ করা হয়। এছাড়াও চোখের ছানি পড়া ৪৫ জন রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তাদেরকে আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে লায়ন্স চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে।

সেনাবাহিনী জানায়, দুর্গম পাহাড়ি জনপদের অসহায়, দরিদ্র ও প্রবীণ রোগীদের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আয়োজনের মূল লক্ষ্য।

স্থানীয়রা সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অর্থাভাবে ও যাতায়াত সমস্যার কারণে যারা দীর্ঘদিন সুচিকিৎসাসেবা বঞ্চিত ছিলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা সেই সুচিকিৎসা পেয়েছে। যা আমাদের জন্য আশির্বাদ হয়ে এসেছে। তবে আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন স্থানীরা।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস্ আজিজি, পিএসসি, জি। এসময় বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, রোটারি ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটি ক্লাবের পোস্ট প্রেসিডেন্ট পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, পিপি মুহাম্মদ সাজেদুল হক, প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ এমদাদূর রহমান উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow