মানুষের তৈরি করা গালগল্প সরকার উপস্থাপন করবে না

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সঠিক তথ্য তুলে ধরা হবে জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, ‘কোনো তথ্য-উপাত্তের ভুল গালগল্প চলবে না। আমাদের সরকারপ্রধান নির্দেশ দিয়েছেন, মানুষের তৈরি করা গালগল্প সরকার উপস্থাপন করবে না। তথ্য খুব গুরুত্বপূর্ণ বিকাশমান অর্থনীতির জন্য।’ সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আয়োজনে ‘ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদন (কিউজিডিপি) এবং জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদন (ডিজিডিপি) উন্নয়ন’ প্রকল্পের ওপর এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবন মিলনায়তনে এ সেমিনার হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা অতীতে সমালোচনা করেছি যে জিডিপির সঙ্গে কর্মসংস্থান ও বিনিয়োগ মেলে না। এই অবস্থায় পড়তে চাই না।’ রাজস্ব বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘নেট বাড়িয়ে, রেট কামিয়ে রাজস্ব বাড়ানো যায়। এটা নিয়ে বিতর্ক চাই না। বর্তমান সরকার নির্দেশ দিয়েছে, অপতথ্য বা ভুল ডাটা প্রকাশ করা যাবে না। আমরা সঠিক তথ্য প্রকাশ করতে চাই।’ সঠিক তথ্য-উপাত্তের প্রয়োজনীয়তা উল্লেখ করে জোনায়েদ সাকি জানান, দেশের প্রকৃত উন্নয়ন এবং অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য সঠিক তথ্

মানুষের তৈরি করা গালগল্প সরকার উপস্থাপন করবে না

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সঠিক তথ্য তুলে ধরা হবে জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, ‘কোনো তথ্য-উপাত্তের ভুল গালগল্প চলবে না। আমাদের সরকারপ্রধান নির্দেশ দিয়েছেন, মানুষের তৈরি করা গালগল্প সরকার উপস্থাপন করবে না। তথ্য খুব গুরুত্বপূর্ণ বিকাশমান অর্থনীতির জন্য।’

সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আয়োজনে ‘ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদন (কিউজিডিপি) এবং জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদন (ডিজিডিপি) উন্নয়ন’ প্রকল্পের ওপর এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবন মিলনায়তনে এ সেমিনার হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা অতীতে সমালোচনা করেছি যে জিডিপির সঙ্গে কর্মসংস্থান ও বিনিয়োগ মেলে না। এই অবস্থায় পড়তে চাই না।’

রাজস্ব বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘নেট বাড়িয়ে, রেট কামিয়ে রাজস্ব বাড়ানো যায়। এটা নিয়ে বিতর্ক চাই না। বর্তমান সরকার নির্দেশ দিয়েছে, অপতথ্য বা ভুল ডাটা প্রকাশ করা যাবে না। আমরা সঠিক তথ্য প্রকাশ করতে চাই।’
 
সঠিক তথ্য-উপাত্তের প্রয়োজনীয়তা উল্লেখ করে জোনায়েদ সাকি জানান, দেশের প্রকৃত উন্নয়ন এবং অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ করা অত্যন্ত জরুরি।

তিনি তথ্যকে শক্তি হিসেবে অভিহিত করে বলেন, সঠিক তথ্যের অভাবে ভুল তথ্য বা অপপ্রচার প্রাধান্য পেতে পারে। তিনি প্রতিটি সরকারি বিভাগের উপাত্ত সংগ্রহের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন।

কৃষি ও ছদ্মবেকারত্ব সংশ্লিষ্ট তথ্যের বিভ্রান্তি উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, পরিসংখ্যানে কৃষি খাতে কর্মসংস্থান বাড়ার কথা বলা হলেও অনেক ক্ষেত্রে এটি ছদ্মবেকারত্ব হতে পারে। সঠিক উপাত্তের মাধ্যমেই কেবল বোঝা সম্ভব যে মানুষ আসলে কত কর্মঘণ্টা কাজ করছে এবং তারা প্রকৃত অর্থে বেকার কি না।
 
জোনায়েদ সাকির মতে, সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা এবং কোন খাতে বেশি গুরুত্ব দিতে হবে, তা নির্ধারণের জন্য সঠিক উপাত্তের ওপর নির্ভর করা অপরিহার্য।

তিনি আরও বেশি গণসংলাপ বা জনগণের সঙ্গে আলোচনার আয়োজন করার কথা বলেন, যাতে সরকারের জবাবদিহি নিশ্চিত হয়।

প্রতিমন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে আরও শক্তিশালী ও পেশাদার করার আশাবাদ ব্যক্ত করেন।
 
বিবিএস মহাপরিচালক মো. ফরহাদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার উপস্থিত ছিলেন। 
 
এমওএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow