মানুষের প্রাণ বাঁচাতে ‘রাস্তা ভিক্ষা’ চাই : হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-সিলেট মহাসড়কে নিয়মিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা বাড়ছে উল্লেখ করে সড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদে এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির পর এই সংসদ সদস্য সংসদে ফ্লোর নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমি ভিক্ষা চাই, এই সংসদের কাছে, এই রাস্তাটি প্রশস্ত করার ব্যবস্থা করুন, যা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, তিনি যখন বক্তব্য দিচ্ছেন তার একটু আগে ওই সড়কে তিনজন তরতাজা মৃত্যুবরণ করেছেন। এটি দেবিদ্বারের নিয়মিত ঘটনা। শুধু চলতি মাসেই ২৩ জন মানুষ এই সড়কে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তিনি বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের প্রশস্ততা মাত্র ১৮ ফুট। বাংলাদেশে কোনো সড়ক নেই যা দুটি বিভাগীয় শহরকে যুক্ত করেছে কিন্তু সেই রাস্তার প্রশস্ততা মাত্র ১৮ ফিট।  তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে সিলেটে যাতায়াত করতে এটিই একমাত্র সড়ক। এই সড়ক দিয়ে ১০ লাখ মানুষের যাতায়াত। রাস্তাটি ছয় লেন হওয়ার কথা থাকলেও

মানুষের প্রাণ বাঁচাতে ‘রাস্তা ভিক্ষা’ চাই : হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লা-সিলেট মহাসড়কে নিয়মিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা বাড়ছে উল্লেখ করে সড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদে এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির পর এই সংসদ সদস্য সংসদে ফ্লোর নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমি ভিক্ষা চাই, এই সংসদের কাছে, এই রাস্তাটি প্রশস্ত করার ব্যবস্থা করুন, যা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, তিনি যখন বক্তব্য দিচ্ছেন তার একটু আগে ওই সড়কে তিনজন তরতাজা মৃত্যুবরণ করেছেন। এটি দেবিদ্বারের নিয়মিত ঘটনা। শুধু চলতি মাসেই ২৩ জন মানুষ এই সড়কে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তিনি বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের প্রশস্ততা মাত্র ১৮ ফুট। বাংলাদেশে কোনো সড়ক নেই যা দুটি বিভাগীয় শহরকে যুক্ত করেছে কিন্তু সেই রাস্তার প্রশস্ততা মাত্র ১৮ ফিট।  তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে সিলেটে যাতায়াত করতে এটিই একমাত্র সড়ক। এই সড়ক দিয়ে ১০ লাখ মানুষের যাতায়াত। রাস্তাটি ছয় লেন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না উল্লেখ করে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রশাসনের সঙ্গে রাস্তার বিষয়ে কথা বলে জানা গেছে, এখানে একধরনের প্রশাসনিক জটিলতা আছে। তিনি বিষয়টি নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।  পরে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল সংশ্লিষ্ট বিধিতে নোটিশ দেওয়ার জন্য হাসনাত আব্দুল্লাহকে পরামর্শ দেন। তিনি বলেন, ‘সেটিই সবচেয়ে যথাযথ উপায় হবে। তখন মন্ত্রী জবাব দেবেন এবং তা কার্যপদ্ধতি অনুযায়ী সম্পন্ন হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow