মানুষ গাড়িতে ধাক্কা দেয়, টাকা চায়, আমি ভীত ও আতঙ্কিত
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্স তার ব্যক্তিগত ফেসবুকে পেজে সোমবার দুটি স্ট্যাটাস দিয়ে আলোড়ন তুলেছেন। তিন ঘন্টার ব্যবধানে দেওয়া দুটি স্ট্যাটাসের প্রথমটিতে তিনি স্ত্রী ও সন্তানের কাছে টাকা পঠাতে না পারার অভিযোগ করেছেন। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নেওয়ার জন্য দলের ক্যাম্প চলছে যশোরে। তবে কোচ বর্তমানে ঢাকায় এসেছেন বেতন দেশে পাঠানোর বিষয়টি নিয়ে কাজ করতে। বেতন পাঠাতে না পারলে সেই অভিযোগ ফেসবুকে কেন লিখলেন একজন পেশাদার কোচ? এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বাফুফেতে। দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বিষয়টি নিয়ে বিব্রতও। কারণ, কেবল দেশে টাকা পাঠানোর বিষয়ই নয়, কোচ নিজের নিরাপত্তার বিষয়েও শঙ্কা প্রকাশ করেছেন স্টাটাসে। সকালের ওই স্ট্যাটাসের ঘন্টা তিনেক পর তিনি আরেকটি স্ট্যাটাসের মাধমে আরো বিস্তরিত বলেছেন। সেখানে তিনি বোঝানোর চেষ্টা করছেন কি কারণে তিনি নিজে এখানে নানাভাবে বিব্রত হচ্ছেন। আমার আগে দেওয়া পোস্টের সামান্য আপডেট উল্লেখ করে জোন্স লিখেছেন, ‘এখন ব্যাংকিং সংক্রান্ত সমস্যা সামলাতে হচ্ছে, যদিও আমি অর্থ পেয়েছি তবে অন্যান্য কিছু চ্যালেঞ্জ রয়েছে; নতুন কিছু জটিলত
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্স তার ব্যক্তিগত ফেসবুকে পেজে সোমবার দুটি স্ট্যাটাস দিয়ে আলোড়ন তুলেছেন। তিন ঘন্টার ব্যবধানে দেওয়া দুটি স্ট্যাটাসের প্রথমটিতে তিনি স্ত্রী ও সন্তানের কাছে টাকা পঠাতে না পারার অভিযোগ করেছেন। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নেওয়ার জন্য দলের ক্যাম্প চলছে যশোরে। তবে কোচ বর্তমানে ঢাকায় এসেছেন বেতন দেশে পাঠানোর বিষয়টি নিয়ে কাজ করতে।
বেতন পাঠাতে না পারলে সেই অভিযোগ ফেসবুকে কেন লিখলেন একজন পেশাদার কোচ? এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বাফুফেতে। দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বিষয়টি নিয়ে বিব্রতও। কারণ, কেবল দেশে টাকা পাঠানোর বিষয়ই নয়, কোচ নিজের নিরাপত্তার বিষয়েও শঙ্কা প্রকাশ করেছেন স্টাটাসে।
সকালের ওই স্ট্যাটাসের ঘন্টা তিনেক পর তিনি আরেকটি স্ট্যাটাসের মাধমে আরো বিস্তরিত বলেছেন। সেখানে তিনি বোঝানোর চেষ্টা করছেন কি কারণে তিনি নিজে এখানে নানাভাবে বিব্রত হচ্ছেন।
আমার আগে দেওয়া পোস্টের সামান্য আপডেট উল্লেখ করে জোন্স লিখেছেন, ‘এখন ব্যাংকিং সংক্রান্ত সমস্যা সামলাতে হচ্ছে, যদিও আমি অর্থ পেয়েছি তবে অন্যান্য কিছু চ্যালেঞ্জ রয়েছে; নতুন কিছু জটিলতা তৈরি হয়েছে যা আমাকে আগে জানানো হয়নি। আমার কিছু ব্যক্তিগত আর্থিক তথ্য যেভাবে আদান-প্রদান ও শেয়ার করা হয়েছে, তা নিয়ে আমার গুরুতর উদ্বেগ রয়েছে। আমার স্ত্রী ও তিন সন্তানকে ছেড়ে দূরে থাকা এমনিতেই কঠিন। গতকাল ঢাকায় এবং আজ আমি এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছি যা আমাকে অত্যন্ত অস্বস্তিকর ও অনিশ্চিত বোধ করিয়েছে। যার মধ্যে রয়েছে মানুষ এসে গাড়িতে ধাক্কা দেওয়া, গাড়ি ঘিরে ধরা এবং টাকা চাওয়া। এছাড়াও ব্যক্তিগতভাবে অসংখ্যবার মানুষ আমার কাছে আর্থিক সাহায্যের জন্য এসেছে।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘চলমান অনিশ্চয়তা, অনাকাঙ্ক্ষিত অঘটন এবং এখানকার জীবনযাত্রার পরিস্থিতির কারণে সবকিছু মিলিয়ে এটি অত্যন্ত চাপের হয়ে উঠেছে। কোনো সহানুভূতি ছাড়া আমি এখানে নিজেকে খুব একা অনুভব করছি। আমি ভীত ও আতঙ্কিত, মানসিকভাবে বিপর্যস্ত, অসহায় এবং একাকী বোধ করছি। আমি আশা করছি খুব দ্রুতই সবকিছুর সমাধান হবে, কারণ আমি শুধু কোনো দুশ্চিন্তা ছাড়া আমার কাজটি করে যেতে চাই।’
আরআই/আইএন
What's Your Reaction?