মার্কিন-ইরান সংঘাতের প্রভাবে ফ্রান্সের ক্ষতি ৬ বিলিয়ন ইউরো

ফ্রান্সের অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর জানিয়েছেন, মার্কিন-ইরান সংঘাতের ফলে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ে ফ্রান্সের অন্তত ৪ থেকে ৬ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে। তিনি বলেন, যদিও আমরা এই সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় কিছু ব্যয় স্থগিত করার পাশাপাশি নতুন সহায়তা ব্যবস্থা প্রস্তুত করছি। মঙ্গলবার (২১ এপ্রিল) আরটিএল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের।  লেসকিউর বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বন্ডের মুনাফার হার দ্রুত বৃদ্ধি পেয়েছে। যে কারণে সরকারের ঋণের ব্যয় অস্বাভাবিক বেড়ে গেছে; যা বাজেটে বাড়তি ৩৬ বিলিয়ন ইউরোর বোঝা তৈরি করেছে। তিনি আরও বলেন, মঙ্গলবার সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি কিছু ব্যয় স্থগিত করার পরিকল্পনা তুলে ধরবেন। তবে সরকার সরাসরি বাজেট কাটছাঁট করবে না। দেশটির অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর বলেন, প্রধানমন্ত্রী লেকর্নু মঙ্গলবার সন্ধ্যায় জ্বালানি তেলের বর্ধিত মূল্য নিয়ন্ত্রণে ভোক্তাদের সহায়তায় নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করবেন। বিশেষ করে যারা কাজের প্রয়োজনে যানবাহনের ওপর নির্ভরশীল, তাদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। উল্লেখ্য, ফ্রান্সের বাজেট ঘাটতি বর্তমানে

মার্কিন-ইরান সংঘাতের প্রভাবে ফ্রান্সের ক্ষতি ৬ বিলিয়ন ইউরো

ফ্রান্সের অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর জানিয়েছেন, মার্কিন-ইরান সংঘাতের ফলে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ে ফ্রান্সের অন্তত ৪ থেকে ৬ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে। তিনি বলেন, যদিও আমরা এই সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় কিছু ব্যয় স্থগিত করার পাশাপাশি নতুন সহায়তা ব্যবস্থা প্রস্তুত করছি। মঙ্গলবার (২১ এপ্রিল) আরটিএল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের। 

লেসকিউর বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বন্ডের মুনাফার হার দ্রুত বৃদ্ধি পেয়েছে। যে কারণে সরকারের ঋণের ব্যয় অস্বাভাবিক বেড়ে গেছে; যা বাজেটে বাড়তি ৩৬ বিলিয়ন ইউরোর বোঝা তৈরি করেছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি কিছু ব্যয় স্থগিত করার পরিকল্পনা তুলে ধরবেন। তবে সরকার সরাসরি বাজেট কাটছাঁট করবে না।

দেশটির অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর বলেন, প্রধানমন্ত্রী লেকর্নু মঙ্গলবার সন্ধ্যায় জ্বালানি তেলের বর্ধিত মূল্য নিয়ন্ত্রণে ভোক্তাদের সহায়তায় নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করবেন। বিশেষ করে যারা কাজের প্রয়োজনে যানবাহনের ওপর নির্ভরশীল, তাদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, ফ্রান্সের বাজেট ঘাটতি বর্তমানে ইউরোপের অন্য দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। দেশটির সরকার বলছে, কেবল অতিপ্রয়োজনীয় এবং নির্দিষ্ট খাতের জন্যই সহায়তামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া দেশটির সরকার এখন পর্যন্ত কেবল পরিবহন, মৎস্য ও কৃষি খাতের জন্য জরুরি জ্বালানি ভর্তুকিতে মনোযোগ দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow