মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘোষণা বিপ্লবী গার্ডের

ইরানের দুইটি বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। রোববার (২৯ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ইরানের দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় তারা একই ধরনের স্থাপনায় পাল্টা আঘাত হানার পরিকল্পনার কথা জানায়। সিএনএন এর প্রতিবেদন সূত্রে জানা গেছে, হামলার আগে যুক্তরাষ্ট্রকে একটি শর্ত দিয়েছে আইআরজিসি। আগামী ৩০ মার্চের মধ্যে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার ঘটনায় আনুষ্ঠানিক নিন্দা জানালে তারা এ পরিকল্পনা থেকে সরে আসতে পারে বলে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ না নিলে হামলার পরিধি শুধু দুটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না; বরং আরও শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানকে টার্গেট করা হতে পারে। একইসঙ্গে সংশ্লিষ্ট বিশ্

মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘোষণা বিপ্লবী গার্ডের

ইরানের দুইটি বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রোববার (২৯ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ইরানের দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় তারা একই ধরনের স্থাপনায় পাল্টা আঘাত হানার পরিকল্পনার কথা জানায়।

সিএনএন এর প্রতিবেদন সূত্রে জানা গেছে, হামলার আগে যুক্তরাষ্ট্রকে একটি শর্ত দিয়েছে আইআরজিসি। আগামী ৩০ মার্চের মধ্যে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার ঘটনায় আনুষ্ঠানিক নিন্দা জানালে তারা এ পরিকল্পনা থেকে সরে আসতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ না নিলে হামলার পরিধি শুধু দুটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না; বরং আরও শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানকে টার্গেট করা হতে পারে।

একইসঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মীদের ক্যাম্পাস থেকে অন্তত এক কিলোমিটার দূরে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সুত্র: সিএনএন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow