মার্কিন দূতকে জরুরি তলব করল ভারত
ওমান উপকূলের কাছে ২৪ জন ভারতীয় নাবিক বহনকারী একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে ভারত। হামলার ঘটনায় তিনজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নয়াদিল্লি। খবর আল-জাজিরার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার নিশ্চিত করেছে, নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জেসন মিকসকে তলব করা হয়েছে। ঘটনার ব্যাখ্যা ও উদ্বেগ জানাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওমান উপসাগর দিয়ে যাত্রার সময় ইরানি তেল পরিবহনকারী সেত্তেবেলো নামের একটি জাহাজের বিরুদ্ধে নির্ভুল অভিযান চালানো হয়। তাদের অভিযোগ, জাহাজটির ক্রুরা মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে চলেনি।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, রাসায়নিক ও তেলবাহী ট্যাংকারটি ওমানের সোহার বন্দরের উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ইঞ্জিন কক্ষে অগ্নিকাণ্ডের খবর দেয়। পরে জাহাজটি বিপদ সংকেত পাঠালে ওমানের নৌবাহিনী উদ্ধার অভিযানে অংশ নেয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজে থাকা ২৪ ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। ভারত সরকার এ ঘটনার নিন্দা জানিয়ে অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
এদিকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে মার্কিন হামলার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার জন্য ভারত সরকারের ওপর চাপ বাড়ছে। এর আগে চলতি সপ্তাহে ভারতীয় নাবিক বহনকারী আরেকটি জাহাজে হামলার ঘটনায় নয়াদিল্লি প্রকাশ্যে কোনো প্রতিবাদ না জানানোয় সমালোচনার মুখে পড়েছিল সরকার।