মার্কিন নিষেধাজ্ঞা-অবরোধেও ভেঙে পড়ছে না ইরান
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক নৌ অবরোধে ইরানের অর্থনীতি বড় ধরনের চাপে পড়লেও, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় তেহরানের অবস্থান এতে দুর্বল হবে না বলে মনে করছেন বিশ্লেষক আবাস আসলানি। তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষণা ফেলো আসলানি আল জাজিরাকে বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্ট ও দুর্ভোগ কিছুটা উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। তবে নিরাপত্তা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, আর সেটিই এই বাস্তবতাকে সাধারণ মানুষের কাছে কোনোভাবে সহনীয় করে তুলছে। তিনি বলেন, অর্থনৈতিক সংকট ইরানিদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেললেও ইরান এখন পর্যন্ত টিকে থাকতে সক্ষম হয়েছে। আসলানির মতে, যুক্তরাষ্ট্র চাপে ফেলে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা দুর্বল করতে চায়। তাদের লক্ষ্য হলো, জনগণ যেন কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে আলোচনার টেবিলে অবস্থান পরিবর্তনে বাধ্য করে, কিংবা এক ধরনের আত্মসমর্পণের দিকে ঠেলে দেয়। তবে বাস্তবে তা ঘটছে না বলেই দাবি তার। তিনি বলেন, যুদ্ধ কিংবা অনিরাপত্তার সময় মানুষ সাধারণত অর্থনৈতিক অবস্থার চেয়ে নিরাপত্তাকেই অগ্রাধিকার দেয়। আসলানি আরও বলেন, এতে এই অর্
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক নৌ অবরোধে ইরানের অর্থনীতি বড় ধরনের চাপে পড়লেও, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় তেহরানের অবস্থান এতে দুর্বল হবে না বলে মনে করছেন বিশ্লেষক আবাস আসলানি।
তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষণা ফেলো আসলানি আল জাজিরাকে বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্ট ও দুর্ভোগ কিছুটা উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। তবে নিরাপত্তা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, আর সেটিই এই বাস্তবতাকে সাধারণ মানুষের কাছে কোনোভাবে সহনীয় করে তুলছে।
তিনি বলেন, অর্থনৈতিক সংকট ইরানিদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেললেও ইরান এখন পর্যন্ত টিকে থাকতে সক্ষম হয়েছে।
আসলানির মতে, যুক্তরাষ্ট্র চাপে ফেলে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা দুর্বল করতে চায়। তাদের লক্ষ্য হলো, জনগণ যেন কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে আলোচনার টেবিলে অবস্থান পরিবর্তনে বাধ্য করে, কিংবা এক ধরনের আত্মসমর্পণের দিকে ঠেলে দেয়।
তবে বাস্তবে তা ঘটছে না বলেই দাবি তার। তিনি বলেন, যুদ্ধ কিংবা অনিরাপত্তার সময় মানুষ সাধারণত অর্থনৈতিক অবস্থার চেয়ে নিরাপত্তাকেই অগ্রাধিকার দেয়।
আসলানি আরও বলেন, এতে এই অর্থ নয় যে অর্থনীতি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ইরানিদের কাছে এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হলো টিকে থাকা।
তার মতে, অর্থনৈতিক সংকটের বিষয়গুলো পরবর্তীতে মোকাবিলা করা হবে।
সূত্র : আল জাজিরা
What's Your Reaction?