মার্কিন বাহিনীর আরও ১০০ সদস্য গেল নাইজেরিয়ায়

মার্কিন সামরিক বাহিনীর আরও প্রায় ১০০ সদস্য নাইজেরিয়ায় পৌঁছেছেন। তারা দেশটির নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেবে, তবে সরাসরি জঙ্গিবিরোধী অভিযানে অংশ নেবে না। নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন সেনারা স্থানীয় বাহিনীর সক্ষমতা বাড়াতে কাজ করবেন। সম্প্রতি মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম নিয়ে বেশ কয়েকটি বিমান নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর নাইজেরিয়াকে অভিযোগ করেছিলেন, দেশটি উত্তরপূর্বাঞ্চলের খ্রীস্টান অধিবাসীদের ইসলামপন্থি জঙ্গিদের থেকে সুরক্ষা দিতে পারছে না। তবে নাইজেরিয়া জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী মুসলিম ও খ্রীস্টান উভয়ের বিরুদ্ধে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে। ডিসেম্বরে, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) সম্পর্কিত জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপর ছোট একটি মার্কিন দল নাইজেরিয়ায় গোয়েন্দা কার্যক্রম শুরু করে। চলতি মাসে আরও ২০০ জন মার্কিন সেনা আসার কথা রয়েছে। দেশটির প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, নাইজেরিয়ার যুদ্ধব

মার্কিন বাহিনীর আরও ১০০ সদস্য গেল নাইজেরিয়ায়

মার্কিন সামরিক বাহিনীর আরও প্রায় ১০০ সদস্য নাইজেরিয়ায় পৌঁছেছেন। তারা দেশটির নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেবে, তবে সরাসরি জঙ্গিবিরোধী অভিযানে অংশ নেবে না।

নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন সেনারা স্থানীয় বাহিনীর সক্ষমতা বাড়াতে কাজ করবেন। সম্প্রতি মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম নিয়ে বেশ কয়েকটি বিমান নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর নাইজেরিয়াকে অভিযোগ করেছিলেন, দেশটি উত্তরপূর্বাঞ্চলের খ্রীস্টান অধিবাসীদের ইসলামপন্থি জঙ্গিদের থেকে সুরক্ষা দিতে পারছে না। তবে নাইজেরিয়া জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী মুসলিম ও খ্রীস্টান উভয়ের বিরুদ্ধে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে।

ডিসেম্বরে, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) সম্পর্কিত জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপর ছোট একটি মার্কিন দল নাইজেরিয়ায় গোয়েন্দা কার্যক্রম শুরু করে।

চলতি মাসে আরও ২০০ জন মার্কিন সেনা আসার কথা রয়েছে। দেশটির প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, নাইজেরিয়ার যুদ্ধবিমান ও অস্ত্র ব্যবস্থা শক্তিশালী করতে মার্কিন সমর্থন প্রয়োজন।

নাইজেরিয়ার জনসংখ্যা প্রায় ২৪ কোটি, যার অর্ধেক খ্রিস্টান ও অর্ধেক মুসলিম। দক্ষিণাঞ্চল প্রধানত খ্রিস্টান, উত্তরাঞ্চল মুসলিম প্রধান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow