মার্কিন স্থাপনাগুলোতে পাল্টা আঘাত চালাচ্ছে ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে পাল্টা আঘাত অব্যাহত রেখেছে। বাহরাইনে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরাক ও কুয়েতেও ইরানি হামলার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানের হৃদয়ে আঘাত হেনেছে। একই সঙ্গে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপ করায় লেবাননেও হামলা চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের নিলুফার স্কয়ার এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। গান্ধী হাসপাতাল ও একটি পুলিশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
অন্যদিকে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেম শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মধ্যাঞ্চলের বেইত শেমেশ শহরে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ প্রায় ৪০ জন শীর্ষ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা চলবে। তিন মার্কিন সেনার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে পাল্টা আঘাত অব্যাহত রেখেছে। বাহরাইনে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরাক ও কুয়েতেও ইরানি হামলার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানের হৃদয়ে আঘাত হেনেছে। একই সঙ্গে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপ করায় লেবাননেও হামলা চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের নিলুফার স্কয়ার এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। গান্ধী হাসপাতাল ও একটি পুলিশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
অন্যদিকে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেম শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মধ্যাঞ্চলের বেইত শেমেশ শহরে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ প্রায় ৪০ জন শীর্ষ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা চলবে। তিন মার্কিন সেনার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। সূত্র : আলজাজিরা