মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশির পাশে হাইকমিশন

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মানবিক সহায়তার অংশ হিসেবে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি কর্মী কামাল হোসেনের (৪২) হাতে দেশে ফেরার জন্য বিমানের একটি টিকিট হস্তান্তর করেছেন। সোমবার (২৫ মে) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীর হাতে এই এয়ার টিকিট তুলে দেওয়া হয়। হাইকমিশন সূত্রে জানা গেছে, টিকিটটি বাংলাদেশ সরকারের ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’-এর কল্যাণ তহবিল থেকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে। অসুস্থ কামাল হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর হৃদরোগজনিত (কার্ডিয়াক) শারীরিক জটিলতায় ভুগছেন। মালদ্বীপে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, উন্নত চিকিৎসা ও পরিবারের সেবাযত্ন নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে তাকে দেশে পাঠানোর এই উদ্যোগ নেয় হাইকমিশন। টিকিট হস্তান্তরকালে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যে কোনো মানবিক, স্বাস্থ্যগত ও কল্যাণমূলক সমস্যায় বাংলাদেশ হাইকমিশন সর্বদা পাশে রয়েছে। আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এই প্রয়োজনীয় সহ

মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশির পাশে হাইকমিশন

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মানবিক সহায়তার অংশ হিসেবে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি কর্মী কামাল হোসেনের (৪২) হাতে দেশে ফেরার জন্য বিমানের একটি টিকিট হস্তান্তর করেছেন।

সোমবার (২৫ মে) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীর হাতে এই এয়ার টিকিট তুলে দেওয়া হয়।

হাইকমিশন সূত্রে জানা গেছে, টিকিটটি বাংলাদেশ সরকারের ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’-এর কল্যাণ তহবিল থেকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে।

অসুস্থ কামাল হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর হৃদরোগজনিত (কার্ডিয়াক) শারীরিক জটিলতায় ভুগছেন। মালদ্বীপে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, উন্নত চিকিৎসা ও পরিবারের সেবাযত্ন নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে তাকে দেশে পাঠানোর এই উদ্যোগ নেয় হাইকমিশন।

টিকিট হস্তান্তরকালে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যে কোনো মানবিক, স্বাস্থ্যগত ও কল্যাণমূলক সমস্যায় বাংলাদেশ হাইকমিশন সর্বদা পাশে রয়েছে। আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এই প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশিদের সার্বিক মঙ্গল, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং হাইকমিশন কার্যকরভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে হাইকমিশনের প্রথম সচিব মো. মোতাছেম বিল্যাহ এবং তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলীসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের অধিকার, মর্যাদা ও কল্যাণ সুরক্ষায় সব ধরনের সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow