মালদ্বীপে বাংলাদেশি কারাবন্দিদের জন্য স্বস্তির খবর

বিদেশে কাজ করতে গিয়ে নানা জটিলতায় কারাগারে বন্দি হওয়া বহু বাংলাদেশির জন্য এসেছে স্বস্তির খবর। মালদ্বীপে আটক বাংলাদেশি কারাবন্দিদের নিজ দেশে স্থানান্তরের উদ্যোগে একধাপ এগিয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ। কারাবন্দি স্থানান্তর সংক্রান্ত সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নে নীতিগত ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এক বৈঠকে এই অগ্রগতির বিষয়টি নিশ্চিত করা হয়। মালদ্বীপ কারেকশনাল সার্ভিসের সদর দপ্তরে আয়োজিত বৈঠকে অংশ নেন বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং মালদ্বীপের কারাবিভাগের কমিশনার হাসান জারী। বৈঠকে মালদ্বীপের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের বর্তমান অবস্থা, আইনি জটিলতা ও মানবিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা এসব প্রবাসী কারাবন্দিদের মানসিক ও সামাজিক অবস্থার দিকটিও আলোচনায় উঠে আসে।এ সময় মালদ্বীপের কারাবিভাগ কারা প্রশাসনে ভাষাগত চ্যালেঞ্জের কথা তুলে ধরে। বাংলাদেশি কারাবন্দিদের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে কারাগারে বাংলা ভাষা শিক্ষা, প্রশিক্ষণ এবং কারা কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন কর্মসূচি চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ

মালদ্বীপে বাংলাদেশি কারাবন্দিদের জন্য স্বস্তির খবর

বিদেশে কাজ করতে গিয়ে নানা জটিলতায় কারাগারে বন্দি হওয়া বহু বাংলাদেশির জন্য এসেছে স্বস্তির খবর। মালদ্বীপে আটক বাংলাদেশি কারাবন্দিদের নিজ দেশে স্থানান্তরের উদ্যোগে একধাপ এগিয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ।

কারাবন্দি স্থানান্তর সংক্রান্ত সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নে নীতিগত ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এক বৈঠকে এই অগ্রগতির বিষয়টি নিশ্চিত করা হয়।

মালদ্বীপ কারেকশনাল সার্ভিসের সদর দপ্তরে আয়োজিত বৈঠকে অংশ নেন বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং মালদ্বীপের কারাবিভাগের কমিশনার হাসান জারী।

বৈঠকে মালদ্বীপের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের বর্তমান অবস্থা, আইনি জটিলতা ও মানবিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা এসব প্রবাসী কারাবন্দিদের মানসিক ও সামাজিক অবস্থার দিকটিও আলোচনায় উঠে আসে।এ সময় মালদ্বীপের কারাবিভাগ কারা প্রশাসনে ভাষাগত চ্যালেঞ্জের কথা তুলে ধরে।

jagonews24

বাংলাদেশি কারাবন্দিদের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে কারাগারে বাংলা ভাষা শিক্ষা, প্রশিক্ষণ এবং কারা কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন কর্মসূচি চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করে মালদ্বীপ কর্তৃপক্ষ।

বাংলাদেশের হাইকমিশনার জানান, এই সমঝোতা স্মারক কার্যকর হলে প্রবাসী কারাবন্দিদের পরিবারের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ সহজ হবে। দেশে ফিরে সামাজিক পুনর্বাসনের সুযোগ বাড়বে এবং দীর্ঘদিনের মানসিক চাপ অনেকটাই কমবে।
একই সঙ্গে বিদেশি কারাবন্দিদের রক্ষণাবেক্ষণে মালদ্বীপ সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপ কমবে বলেও জানান তিনি।

বৈঠকে উভয়পক্ষ কারা প্রশাসনের পাশাপাশি অন্যান্য প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদারের ওপর একমত পোষণ করে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে মালদ্বীপে আটক প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি হবে বড় মানবিক স্বস্তি। পাশাপাশি বাংলাদেশ–মালদ্বীপের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow