মালদ্বীপে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান। ওয়ান নিউজ বিডির মালদ্বীপ প্রতিনিধি রবিউল আলমের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিকেশন অব বাংলাদেশের (কব) চেয়ারম্যান ও সম্মিলিত সাংবাদিক পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক মজনু। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মালদ্বীপে কর্মরত সাংবাদিকরা দেশ ও প্রবাসী কমিউনিটির মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। ভবিষ্যতেও সবাই এক সঙ্গে থেকে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন— দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ। এছাড়া বিএনপির মালদ্বীপ শাখার সহসভাপতি মো. ফারুক ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. কেএম হুরিয়া পারভীন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার শরিফুল ইস

মালদ্বীপে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান। ওয়ান নিউজ বিডির মালদ্বীপ প্রতিনিধি রবিউল আলমের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিকেশন অব বাংলাদেশের (কব) চেয়ারম্যান ও সম্মিলিত সাংবাদিক পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক মজনু। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মালদ্বীপে কর্মরত সাংবাদিকরা দেশ ও প্রবাসী কমিউনিটির মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। ভবিষ্যতেও সবাই এক সঙ্গে থেকে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন— দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ। এছাড়া বিএনপির মালদ্বীপ শাখার সহসভাপতি মো. ফারুক ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. কেএম হুরিয়া পারভীন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার শরিফুল ইসলাম ও স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে অংশ নেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সদস্য ড. মো. আনোয়ারুজ্জামান আজাদ, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার লিমিটেডের সিইও মাসুদুর রহমান, সাবেক এনবিএল কর্মকর্তা মো. কাশেদুল হক, হায়দার আলী সাবু, ড. মো. তজদিকুর রহমান ও ড. ইসরাত জাহান আলো। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন— সময় টেলিভিশনের মালদ্বীপ প্রতিনিধি মো. ওমর ফারুক খোন্দকার, বাংলা টিভির প্রতিনিধি সোহেল রানা, আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আবদুল মান্নান, আমাদের বসুন্ধরার প্রতিনিধি আবু জাহের ও গণকণ্ঠের প্রতিনিধি আনোয়ার হোসেন রাজু। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন দৈনিক কালবেলা মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow