মালদ্বীপ অগ্নিকাণ্ড: রবিন মোল্লার মরদেহ ঢাকায় পৌঁছাবে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত রবিন মোল্লার মরদেহ সোমবার (১৬ মার্চ) রাতে ঢাকায় পৌঁছাবে। আরও দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর কাজ চলমান রয়েছে। মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মধ্যে সদর আলী ও সফিকুল ইসলামের মরদেহ এরমধ্যে তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে। রবিন মোল্লারের মরদেহও সোমবার দেশে পৌঁছাবে। বাকি দুজনের মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে। গত বৃহস্প‌তিবার রাতে মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ডিগুরাহ দ্বীপের একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন এবং আরও দুইজন গুরুতরভাবে আহত হন। বিস্ফোরণের পর গেস্ট হাউস থেকে মোট সাতজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। জেপিআই/এমএএইচ/

মালদ্বীপ অগ্নিকাণ্ড: রবিন মোল্লার মরদেহ ঢাকায় পৌঁছাবে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত রবিন মোল্লার মরদেহ সোমবার (১৬ মার্চ) রাতে ঢাকায় পৌঁছাবে। আরও দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর কাজ চলমান রয়েছে।

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মধ্যে সদর আলী ও সফিকুল ইসলামের মরদেহ এরমধ্যে তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে। রবিন মোল্লারের মরদেহও সোমবার দেশে পৌঁছাবে। বাকি দুজনের মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে।

গত বৃহস্প‌তিবার রাতে মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ডিগুরাহ দ্বীপের একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এতে পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন এবং আরও দুইজন গুরুতরভাবে আহত হন। বিস্ফোরণের পর গেস্ট হাউস থেকে মোট সাতজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

জেপিআই/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow