মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে বাজলো হাবিব ওয়াহিদের ‘মহাজাদু’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ভেরিফায়েড পেজে প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে নেটদুনিয়ায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে তৈরি ওই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গান ‘মহাজাদু’। কোক স্টুডিও সিজন থ্রির একটি জনপ্রিয় গান ‘মহাজাদু’ এমন একটি আন্তর্জাতিক কূটনৈতিক ভিডিওতে ব্যবহৃত হওয়ায় বাংলাদেশি দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। নেটিজেনরা মন্তব্যে এই ঘটনাকে বাংলাদেশি সংগীতের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন। অনেকেই বলছেন, বিদেশি সরকারপ্রধানের অফিসিয়াল কনটেন্টে বাংলা গানের ব্যবহার দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফর করেন। সফরের সময় পুত্রজায়ায় দুই নেতার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ-মাল

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে বাজলো হাবিব ওয়াহিদের ‘মহাজাদু’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ভেরিফায়েড পেজে প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে নেটদুনিয়ায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে তৈরি ওই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গান ‘মহাজাদু’।

কোক স্টুডিও সিজন থ্রির একটি জনপ্রিয় গান ‘মহাজাদু’ এমন একটি আন্তর্জাতিক কূটনৈতিক ভিডিওতে ব্যবহৃত হওয়ায় বাংলাদেশি দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

নেটিজেনরা মন্তব্যে এই ঘটনাকে বাংলাদেশি সংগীতের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন। অনেকেই বলছেন, বিদেশি সরকারপ্রধানের অফিসিয়াল কনটেন্টে বাংলা গানের ব্যবহার দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফর করেন। সফরের সময় পুত্রজায়ায় দুই নেতার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক, শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। সফরকে ঘিরে প্রকাশিত এই ভিডিওতে বাংলা গানের ব্যবহারকে দুই দেশের সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের এক নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow