মালা নয়, যে কারণে একটি ফুল চান শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। এফডিসিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৪৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট। শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতভর চলে ভোট গণনা। শনিবার ভোর পৌনে ৫টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিবা শানু বলেন, ‘ফলাফল ঘোষণার পর সবাই আমাকে ফুলের মালা পরিয়েছে। কিন্তু আমার প্রতিশ্রুতিগুলো যখন বাস্তবায়ন করতে পারবো তখন যদি কেউ আমাকে একটি ফুলও দেয়, সেটিই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’ আরও পড়ুন শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী তিনি আরও বলেন, ‘যারা জয় পাননি, তাদেরও অভিনন্দন। যারা আমাকে জয়ী করেছেন, তারা আমার ওপর আস্থা রেখেছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব ও চাপ হচ্ছে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা।’ এদিকে একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তিনি রুমানা ইসলাম মুক্তিকে পরাজিত করেন। এ ছা

মালা নয়, যে কারণে একটি ফুল চান শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। এফডিসিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৪৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট।

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতভর চলে ভোট গণনা। শনিবার ভোর পৌনে ৫টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিবা শানু বলেন, ‘ফলাফল ঘোষণার পর সবাই আমাকে ফুলের মালা পরিয়েছে। কিন্তু আমার প্রতিশ্রুতিগুলো যখন বাস্তবায়ন করতে পারবো তখন যদি কেউ আমাকে একটি ফুলও দেয়, সেটিই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

তিনি আরও বলেন, ‘যারা জয় পাননি, তাদেরও অভিনন্দন। যারা আমাকে জয়ী করেছেন, তারা আমার ওপর আস্থা রেখেছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব ও চাপ হচ্ছে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা।’

এদিকে একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তিনি রুমানা ইসলাম মুক্তিকে পরাজিত করেন।

এ ছাড়া সহসভাপতি পদে ইলিয়াস কোবরা ও ডি এ তায়েব, সহসাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow