মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার যুবক নিহত

মালয়েশিয়ায় একটি রাস্তায় গাড়িচাপায় মোস্তফা বাবু (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) বিকেলে সাইকেলে ঘুরতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন। নিহত মোস্তফা বাবু নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাচিয়ালী গ্রামের আব্দুল মালেক ও জোবেদা খাতুন দম্পতির ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মোস্তফা বাবু প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার সাপ্তাহিক ছুটি থাকায় ঘোরাঘুরির জন্য বিকেলে সাইকেল নিয়ে রাস্তায় বের হন। এসময় রাস্তায় হঠাৎ দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোস্তফা বাবু মারা যান। নিহতের বাবা আব্দুল মালেক বলেন, আমার ছেলে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমি চাই ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক। সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয়। জানতে চাইলে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মোস্তফা বাবু নিহতের বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এইচ এম কামাল/এমএন/জেআইএম

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার যুবক নিহত

মালয়েশিয়ায় একটি রাস্তায় গাড়িচাপায় মোস্তফা বাবু (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) বিকেলে সাইকেলে ঘুরতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

নিহত মোস্তফা বাবু নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাচিয়ালী গ্রামের আব্দুল মালেক ও জোবেদা খাতুন দম্পতির ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মোস্তফা বাবু প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার সাপ্তাহিক ছুটি থাকায় ঘোরাঘুরির জন্য বিকেলে সাইকেল নিয়ে রাস্তায় বের হন। এসময় রাস্তায় হঠাৎ দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোস্তফা বাবু মারা যান।

নিহতের বাবা আব্দুল মালেক বলেন, আমার ছেলে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমি চাই ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক। সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয়।

জানতে চাইলে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মোস্তফা বাবু নিহতের বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow