মাশরাফি-সাকিবের ‘ফেরা’ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইনি প্রক্রিয়া নিষ্পত্তি করতে পারলে সাকিব ও মাশরাফি দুজনকেই আবার ক্রিকেটে স্বাগত জানানো হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পল্লবী বিদ্যানিকেতনে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সম্প্রতি বোর্ড সভার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের ফেরার প্রসঙ্গ আনুষ্ঠানিকভাবে তুলেছে। এমনকি আগামী ১১ মার্চ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া এক দিনের আন্তর্জাতিক সিরিজেও তাকে দেখা যেতে পারে বলে আভাস মিলছে। প্রতিমন্ত্রী বলেন, সাকিব ও মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি মানুষের ভালোবাসা এবং ক্রিকেটের প্রতি আকর্ষণ আমি নিজে দেখেছি। তবে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, তা রাষ্ট্রের সিদ্ধান্ত। এসব মামলার বিষয়ে আইন অনুযায়ী আইনজীবীর মাধ্যমে পদক্ষেপ নিতে হবে বলে জানান তিনি। দুজনের ফেরা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘একজন ক্রীড়াবিদ হিসেবে আমার বিশ্বাস, তারা আইন মেনে নিজেদের আইনজীবীর মাধ্যমে বিষয়গুলো মোকাবিলা করবেন। যদি আইনি প্রক্রিয়ার মোকাবিলা করে নিজেদের নির্দোষ প্রমাণ করে মাঠে ফেরার পরিস্থিতি তৈরি করতে পারেন, তাহলে আমি তা
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইনি প্রক্রিয়া নিষ্পত্তি করতে পারলে সাকিব ও মাশরাফি দুজনকেই আবার ক্রিকেটে স্বাগত জানানো হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পল্লবী বিদ্যানিকেতনে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সম্প্রতি বোর্ড সভার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের ফেরার প্রসঙ্গ আনুষ্ঠানিকভাবে তুলেছে। এমনকি আগামী ১১ মার্চ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া এক দিনের আন্তর্জাতিক সিরিজেও তাকে দেখা যেতে পারে বলে আভাস মিলছে।
প্রতিমন্ত্রী বলেন, সাকিব ও মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি মানুষের ভালোবাসা এবং ক্রিকেটের প্রতি আকর্ষণ আমি নিজে দেখেছি। তবে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, তা রাষ্ট্রের সিদ্ধান্ত।
এসব মামলার বিষয়ে আইন অনুযায়ী আইনজীবীর মাধ্যমে পদক্ষেপ নিতে হবে বলে জানান তিনি।
দুজনের ফেরা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘একজন ক্রীড়াবিদ হিসেবে আমার বিশ্বাস, তারা আইন মেনে নিজেদের আইনজীবীর মাধ্যমে বিষয়গুলো মোকাবিলা করবেন। যদি আইনি প্রক্রিয়ার মোকাবিলা করে নিজেদের নির্দোষ প্রমাণ করে মাঠে ফেরার পরিস্থিতি তৈরি করতে পারেন, তাহলে আমি তাদের স্বাগত জানাব। এ বিষয়ে আমরা শতভাগ নমনীয় থাকব।’
দেশের ক্রিকেটের অন্যতম দুই বড় তারকা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান বর্তমানে নিভৃতে সময় কাটাচ্ছেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কার্যত দেশের ক্রিকেটে অবাঞ্ছিত হয়ে পড়েছিলেন সাবেক এই দুই অধিনায়ক।
২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে পাকিস্তানের মাটিতে খেলেছেন সাকিব আল হাসান। এরপর আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। মামলা থাকার কারণে দেশেও আসেননি তিনি।
অন্যদিকে, ২০২৪ সালের আগস্টের পর থেকে জনসম্মুখে দেখা যায়নি মাশরাফি বিন মুর্তজাকেও।
What's Your Reaction?