মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত করল বার কাউন্সিল
সাবেক জেলা জজ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাসদার হোসেনের সনদ স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। মক্কেলের কাছ থেকে সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিক সত্যতা পাওয়ায় বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত বার কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আলোচিত মাসদার হোসেন মামলার বাদী মাসদার হোসেন সম্প্রতি এক অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আলাদা সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল সম্পর্কে সরকারের কড়া সমালোচনা করেছে। বার কাউন্সিলের সচিবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আইনজীবী মাসদার হোসেন কর্তৃক মক্কেলের নিকট থেকে সোয়া কোটি টাকা আত্মসাৎ করা সংক্রান্ত সংবাদটি বার কাউন্সিলের গোচরীভূত হয়েছে। উল্লিখিত সংবাদমতে আইনজীবী মাসদার হোসেন উক্ত বিষয়টি স্বীকার করে নিয়েছেন। উক্ত অভিযোগের প্রাথমিক সত্যতা ও পেশাগত নৈতিকতার প্রশ্ন বিবেচনায় নিয়ে বার কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, এই বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রাথমিক উপাদান থাক
সাবেক জেলা জজ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাসদার হোসেনের সনদ স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। মক্কেলের কাছ থেকে সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিক সত্যতা পাওয়ায় বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত বার কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আলোচিত মাসদার হোসেন মামলার বাদী মাসদার হোসেন সম্প্রতি এক অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আলাদা সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল সম্পর্কে সরকারের কড়া সমালোচনা করেছে।
বার কাউন্সিলের সচিবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আইনজীবী মাসদার হোসেন কর্তৃক মক্কেলের নিকট থেকে সোয়া কোটি টাকা আত্মসাৎ করা সংক্রান্ত সংবাদটি বার কাউন্সিলের গোচরীভূত হয়েছে। উল্লিখিত সংবাদমতে আইনজীবী মাসদার হোসেন উক্ত বিষয়টি স্বীকার করে নিয়েছেন।
উক্ত অভিযোগের প্রাথমিক সত্যতা ও পেশাগত নৈতিকতার প্রশ্ন বিবেচনায় নিয়ে বার কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, এই বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রাথমিক উপাদান থাকায় সাময়িকভাবে তার সনদ স্থগিত করে তার সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না মর্মে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অবধি তার সনদ সাময়িকভাবে স্থগিত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বার কাউন্সিল সদস্য নির্বাচন স্থগিত
এদিকে বার কাউন্সিল আগামী ১৯ মে এর সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। একই সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে নির্বাচনী প্রচারণা কার্যক্রমসমূহ উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশংকা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির কাছ থেকে প্রাপ্ত আবেদন ও অনুরোধসমূহ যথাযথভাবে বিবেচনায় নিয়ে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
What's Your Reaction?