মাহমুদউল্লাহ-ইমরুলকে নিয়ে যা বললেন সাব্বির

অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এইচপি দলের হয়ে খেলছেন সাব্বির রহমান। সম্প্রতি মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলের জার্সিতে ফেরার সুযোগ পেলেও ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার অস্ট্রেলিয়ার মাটিতে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। এইচপি দলের এবারের সফরে সাব্বিরের জন্য বাড়তি প্রাপ্তি দীর্ঘদিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদকে কাছ থেকে পাওয়া। খেলোয়াড় হিসেবে নয়, এবার মেন্টর হিসেবে রিয়াদকে পাচ্ছেন তিনি। মাঠের বাইরের এই নতুন ভূমিকায় সাবেক সতীর্থের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন হচ্ছে, সেটিই জানিয়েছেন সাব্বির। ডারউইনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রিয়াদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সাব্বির বলেন, ‘(রিয়াদ ভাইয়ের সাথে কাজ) এক কথায় ফ্যান্টাস্টিক। যেভাবে আমাদের মনিটর করছেন, পার্ট বাই পার্ট বুঝাচ্ছেন। মনে হচ্ছে আমার কলিগই আমাকে বুঝাচ্ছেন। অনেক দিন খেলেছি উনার সাথে। ৭-৮ বছর খেলেছি। খুব ফ্রিলি কথা বলতে পারছি। ফ্যান্টাস্টিক ওয়ার্ক।’ এদিকে এইচপি দলের কোচিং স্টাফেও এবার রয়েছে দেশি ক্রিকেটারদের উপস্থিতি। টপ এন্ড সিরিজে সহ

মাহমুদউল্লাহ-ইমরুলকে নিয়ে যা বললেন সাব্বির

অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এইচপি দলের হয়ে খেলছেন সাব্বির রহমান। সম্প্রতি মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলের জার্সিতে ফেরার সুযোগ পেলেও ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার অস্ট্রেলিয়ার মাটিতে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।

এইচপি দলের এবারের সফরে সাব্বিরের জন্য বাড়তি প্রাপ্তি দীর্ঘদিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদকে কাছ থেকে পাওয়া। খেলোয়াড় হিসেবে নয়, এবার মেন্টর হিসেবে রিয়াদকে পাচ্ছেন তিনি। মাঠের বাইরের এই নতুন ভূমিকায় সাবেক সতীর্থের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন হচ্ছে, সেটিই জানিয়েছেন সাব্বির।

ডারউইনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রিয়াদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সাব্বির বলেন, ‘(রিয়াদ ভাইয়ের সাথে কাজ) এক কথায় ফ্যান্টাস্টিক। যেভাবে আমাদের মনিটর করছেন, পার্ট বাই পার্ট বুঝাচ্ছেন। মনে হচ্ছে আমার কলিগই আমাকে বুঝাচ্ছেন। অনেক দিন খেলেছি উনার সাথে। ৭-৮ বছর খেলেছি। খুব ফ্রিলি কথা বলতে পারছি। ফ্যান্টাস্টিক ওয়ার্ক।’

এদিকে এইচপি দলের কোচিং স্টাফেও এবার রয়েছে দেশি ক্রিকেটারদের উপস্থিতি। টপ এন্ড সিরিজে সহকারী কোচ হিসেবে কাজ করছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস। দীর্ঘ সময় জাতীয় দলে খেলা দেশি ক্রিকেটারদের কোচিংয়ে যুক্ত করাকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাব্বির।

দেশি কোচদের সুযোগ দেওয়ার বিষয়ে নিজের মত জানিয়ে তিনি বলেন, ‘অবশ্যই এটা বড় অর্জন হবে। দেশি কোচ প্লেয়ারদের চিনেন। যারা আসছেন সবাই ১০-১২-১৫ বছর জাতীয় দলে খেলেছেন। এটা খুব ভালো উদ্যোগ। (বিসিবি সভাপতি) তামিম (ইকবাল) ভাই খুব ভালোভাবে এটা নিচ্ছে। প্লেয়ারদের জন্য ভালো ব্যাপার।’

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow