মাহিন্দ্রা ট্রাক্টর উল্টে খাদে, প্রাণ গেল হেলপারের
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বালুভর্তি একটি মাহিন্দ্রা ট্রাক্টর উল্টে ট্রলির নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আনোয়ার ওই ট্রাক্টরের চালকের সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের ধারাগছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার ডাহুক গুচ্ছগ্রাম এলাকার মো. ইব্রাহিম আলীর ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকা থেকে ধারাগছ গ্রামের একটি বাড়িতে বালু নিয়ে যাচ্ছিল মাহিন্দ্রা ট্রাক্টরটি। পথে ধারাগছ এলাকার একটি মোড় ঘোরানোর সময় চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বালুভর্তি ট্রলিটি উল্টে গিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আনোয়ার হোসেন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান বলেন, ভয়াবহ এ দুর্ঘটনার খবর পেয়ে
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বালুভর্তি একটি মাহিন্দ্রা ট্রাক্টর উল্টে ট্রলির নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আনোয়ার ওই ট্রাক্টরের চালকের সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের ধারাগছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার ডাহুক গুচ্ছগ্রাম এলাকার মো. ইব্রাহিম আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকা থেকে ধারাগছ গ্রামের একটি বাড়িতে বালু নিয়ে যাচ্ছিল মাহিন্দ্রা ট্রাক্টরটি। পথে ধারাগছ এলাকার একটি মোড় ঘোরানোর সময় চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বালুভর্তি ট্রলিটি উল্টে গিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনাকবলিত ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আনোয়ার হোসেন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান বলেন, ভয়াবহ এ দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা গভীরভাবে তদন্ত করে দেখছে পুলিশ। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা ট্রাক্টরটি উদ্ধারের চেষ্টা চলছে।
What's Your Reaction?