মায়ের ছবিকে সাক্ষী রেখে বিয়ে করলেন অংশুলা কাপুর

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউড প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে অংশুলা কাপুর। দীর্ঘদিনের প্রেমিক ও চিত্রনাট্যকার রোহন ঠক্করের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে এই বিয়ের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল প্রয়াত মা মোনা শৌরী কাপুরের ছবিকে সাক্ষী রেখে মালাবদল করা। নিজের বিয়ের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অংশুলা। সেখানে দেখা যায়, লাল লেহেঙ্গা, জড়োয়ার গয়না ও ফুলের অলংকারে ঐতিহ্যবাহী কনের সাজে সেজেছেন তিনি। বিয়ের আসরও সাজানো হয়েছিল রূপকথার আবহে। বিয়ের ছবি শেয়ার করে অংশুলা একটি আবেগঘন বার্তা লিখেছেন। তিনি বলেন, ‘এত মানুষ ছিল, এত জায়গা ছিল, এত সময় ছিল। তবু তুমি-ই এলে। আর আশ্চর্যের বিষয়, জীবনের সব বাঁক, সব দূরত্ব, সব অপ্রত্যাশিত ঘটনার পরেও-আজও তুমি-ই আছ।’ প্রকাশিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেই মুহূর্তটি, যেখানে প্রয়াত মা মোনা শৌরী কপূরের ছবির সামনে দাঁড়িয়ে রোহনের গলায় মালা পরাতে দেখা যায় অংশুলাকে। আবেগময় এই দৃশ্য ভক্তদেরও স্পর্শ করেছে। আরও পড়ুন বাড়ি-গাড়ি মিলিয়ে কত সম্পদের মালিক রণবীর সিং পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই বিয়েতে ছিলেন অংশুলার

মায়ের ছবিকে সাক্ষী রেখে বিয়ে করলেন অংশুলা কাপুর

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউড প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে অংশুলা কাপুর। দীর্ঘদিনের প্রেমিক ও চিত্রনাট্যকার রোহন ঠক্করের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে এই বিয়ের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল প্রয়াত মা মোনা শৌরী কাপুরের ছবিকে সাক্ষী রেখে মালাবদল করা।

নিজের বিয়ের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অংশুলা। সেখানে দেখা যায়, লাল লেহেঙ্গা, জড়োয়ার গয়না ও ফুলের অলংকারে ঐতিহ্যবাহী কনের সাজে সেজেছেন তিনি। বিয়ের আসরও সাজানো হয়েছিল রূপকথার আবহে।

বিয়ের ছবি শেয়ার করে অংশুলা একটি আবেগঘন বার্তা লিখেছেন। তিনি বলেন, ‘এত মানুষ ছিল, এত জায়গা ছিল, এত সময় ছিল। তবু তুমি-ই এলে। আর আশ্চর্যের বিষয়, জীবনের সব বাঁক, সব দূরত্ব, সব অপ্রত্যাশিত ঘটনার পরেও-আজও তুমি-ই আছ।’

প্রকাশিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেই মুহূর্তটি, যেখানে প্রয়াত মা মোনা শৌরী কপূরের ছবির সামনে দাঁড়িয়ে রোহনের গলায় মালা পরাতে দেখা যায় অংশুলাকে। আবেগময় এই দৃশ্য ভক্তদেরও স্পর্শ করেছে।

পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই বিয়েতে ছিলেন অংশুলার ভাই অর্জুন কাপুর এবং দুই বোন জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। বোনের বিয়ের নানা আয়োজনে তাদের সরব উপস্থিতিও নজর কেড়েছে।

গত রোববার ধুমধাম করে অনুষ্ঠিত হয় অংশুলার মেহেদি অনুষ্ঠান। এরও কয়েকদিন আগে শুরু হয়েছিল প্রাক্‌বিবাহের নানা আয়োজন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনি কাপুরের দুই ভাই অনিল কাপুর ও সঞ্জয় কাপুরসহ কাপুর পরিবারের প্রায় সব সদস্য।

বিশেষ আকর্ষণ ছিল বনি কাপুরের চার সন্তান-অর্জুন, অংশুলা, জাহ্নবী ও খুশিকে একসঙ্গে একই ফ্রেমে দেখা যাওয়ার মুহূর্ত। পরিবারের সেই ছবিগুলো এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নতুন জীবনের জন্য অংশুলা ও রোহনকে শুভকামনা জানিয়েছেন ভক্ত-অনুরাগী ও বলিউডের তারকারা।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow