মিডল্যান্ড ব্যাংক চালু করলো ই-লোন

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) আনুষ্ঠানিকভাবে চালু করেছে এমডিবি ই-লোন (MDB e-Loan) যা একটি সম্পূর্ণ ডিজিটাল ঋণ সুবিধা। এর মাধ্যমে গ্রাহকরা মিডল্যান্ড অনলাইন মোবাইল অ্যাপ (Midland Online Mobile App) ব্যবহার করে দ্রুত, সহজ এবং ঝামেলামুক্তভাবে ঋণ নিতে পারবেন। রাজধানীর গুলশান-২ এ অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নজমুল হুদা সরকার, ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং বিভিন্ন বিভাগের প্রধান। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনার আলোকে বাণিজ্যিকভাবে ই-লোন সেবা চালুর অংশ হিসেবে এমডিবি ই-লোন চালু করা হয়েছে। এ সুবিধার আওতায় যোগ্য গ্রাহকরা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যার পরিশোধকাল হবে সর্বোচ্চ ১২ মাস। আরও পড়ুন মিডল্যান্ড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিডল্যান্ড ব্যাংক চালু করলো ই-লোন

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) আনুষ্ঠানিকভাবে চালু করেছে এমডিবি ই-লোন (MDB e-Loan) যা একটি সম্পূর্ণ ডিজিটাল ঋণ সুবিধা। এর মাধ্যমে গ্রাহকরা মিডল্যান্ড অনলাইন মোবাইল অ্যাপ (Midland Online Mobile App) ব্যবহার করে দ্রুত, সহজ এবং ঝামেলামুক্তভাবে ঋণ নিতে পারবেন।

রাজধানীর গুলশান-২ এ অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নজমুল হুদা সরকার, ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং বিভিন্ন বিভাগের প্রধান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনার আলোকে বাণিজ্যিকভাবে ই-লোন সেবা চালুর অংশ হিসেবে এমডিবি ই-লোন চালু করা হয়েছে। এ সুবিধার আওতায় যোগ্য গ্রাহকরা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যার পরিশোধকাল হবে সর্বোচ্চ ১২ মাস।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ বলেন, এমডিবি ই-লোন চালুর মাধ্যমে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রাহকসেবার সুবিধা বৃদ্ধির প্রতি ব্যাংকের অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে।

তিনি আরও বলেন, গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণে মিডল্যান্ড ব্যাংক ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা ও সমাধান চালু করে যাবে।

দেশব্যাপী গ্রাহকদের জন্য নিরাপদ, সহজ এবং কার্যকর ঋণ গ্রহণের অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে এমডিবি ই-লোন ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow